০৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্রোহী প্রার্থী হওয়ায় শেরপুর জেলার বিএনপি নেতা মাসুদ বহিষ্কার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থীর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. শফিকুল ইসলাম মাসুদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড পেইজে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতি প্রকাশিত হয়। বিবৃতিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকান্ড পরিচালনার জন্য শফিকুল ইসলাম মাসুদকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হলো।

জানা যায়, শফিকুল ইসলাম মাসুদ জেলা ছাত্রদলের সভাপতি ও জেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করছেন। বর্তমান জেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়কের দায়িত্বে ছিলেন।

বহিষ্কারের বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক এবিএম মামুনুর রশিদ পলাশ বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকান্ড পরিচালনার জন্য শফিকুল ইসলাম মাসুদকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।

জেলা বিএনপির আহবায়ক এডভোকেট সিরাজুল ইসলাম বলেন, দলীয় নীতি ও সংগঠন পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার দায়ে মাসুদকে বহিষ্কার করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বিদ্রোহী প্রার্থী হওয়ায় শেরপুর জেলার বিএনপি নেতা মাসুদ বহিষ্কার

পোষ্টের সময় : ০৪:৫৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬