তৃতীয় বারের মত উপজেলা মাধ্যমিক পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন ২০২৬ এ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম চৌধুরী। মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল বারী শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হওয়ার বিষয়টি শনিবার নিশ্চিত করেন। শফিকুল ইসলাম চৌধুরী ফতেপুর সৈয়দ আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ে বিগত প্রায় ৮ বছর বছর ধরে প্রধান শিক্ষক পদে কর্মরত রয়েছেন।
শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য তিনি উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন কমিটি তাকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নির্বাচিত করেছেন। প্রধান শিক্ষক শফিকুল ইসলাম চৌধুরী উক্ত বিদ্যালয়ে যোগদানের পর থেকেই অত্যন্ত সুনাম, সততা, যোগত্য, মননশীলতা ও দক্ষতার সাথে প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি প্রশাসনিক প্রশিক্ষণ, শিক্ষার মান উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত মাল্টিমিডিয়া ক্লাস ও সহ-পাঠ্যক্রমিক, শিক্ষামূলক কার্যক্রম অত্যান্ত সুনামের সাথে ভালো ফলাফল অর্জন করে আসছেন। তার দায়িত্ব গ্রহণের পর তিনি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ পারিপার্শিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। এর আগে মাদ্রাসায় শিক্ষক থাকাকালীন তিনি বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব অত্যান্ত দক্ষতার সাথে পালন করেন।
তিনি মদন উপজেলার বাঘমারা গ্রামে ১৯৭৬ সালে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতা মৃত আব্দুর রশিদ চৌধুরী । তার মাতা তাহেরা আক্তার একজন গৃহিনী।
শফিকুল ইসলাম চৌধুরী ১৯৯৬ সালে বালালী বাঘমারা খন্দকার আব্দুর রাজ্জাক দাখিল মাদ্রাসায় শরীর চর্চা শিক্ষক হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ফতেপুর সৈয়দ আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ে পহেলা নভেম্বর ২০১৭ ইং সালে যোগদান করেন।
শফিকুল ইসলাম চৌধুরী ২০২৬ সালেই নন, ২০২২ এবং ২০২৩ সালেও একইভাবে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হন। ২০২৪ সালেও উপজেলা পর্যায়ে গুনি শিক্ষক হিসেবেও স্বীকৃতি পান তিনি।
তিনি বলেন, আমাকে আবারো তৃতীয় বারের মতো উপজেলা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (বিদ্যালয়) নির্বাচিত করায় এ শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির সভাপতি সম্মানিত সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী স্যার ,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা একাডেমি সুপার ভাইজারসহ সকলের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি।
স্টাফ রিপোর্টার 




















