০৮:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধোবাউড়ায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুন: দুইজন আটক 

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের এক কর্মীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। নিহতের নাম নজরুল ইসলাম (৪২)। আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

আটকরা হলেন– ধোবাউড়া উপজেলার উত্তর গামারীতলা গ্রামের মৃত হাতেম আলীর ছেলে মো. আদম আলী (৫৪) এবং চন্দ্রকোনা গ্রামের মৃত আছম আলীর ছেলে মো. দুলাল মিয়া। নিহত নজরুল ইসলাম ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের রামসিংহপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পর ধোবাউড়ার এরশাদ বাজারে স্বতন্ত্র প্রার্থী ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সালমান ওমর রুবেলের নির্বাচনী অফিস উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে নজরুল ইসলামকে ছুরিকাঘাত করা হলে গুরুতর আহত অবস্থায় তাকে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল বলেন, “অফিস উদ্বোধন শেষে বের হওয়ার সময় আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় ফরহাদ, আজহারুল, শাহজাহান মেম্বার ও আদম আলী নজরুল ইসলামকে আটক করে ছুরিকাঘাত করে। এ নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”

অন্যদিকে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ঘটনার সঙ্গে যে বা যারাই জড়িত থাকুক না কেন, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

ধোবাউড়া থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, নিহত নজরুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ইতোমধ্যে দুজনকে আটক করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ধোবাউড়ায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুন: দুইজন আটক 

পোষ্টের সময় : ০৩:৪৩:১২ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬