০৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হেলমেট না থাকায় সেনাসদস্যের মারধরে যুবকের মৃত্যু

  • স্টাফ রিপোর্টার
  • পোষ্টের সময় : ১১:২০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ৩০৫ ভিউ :

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় সেনাবাহিনীর টহল দলের এক সদস্যের মারধরের ফলে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার গভীর রাতে কাকবাশিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম ইসমাইল হোসেন (২২)। তিনি উপজেলার জেলেখালি এলাকার বাসিন্দা এবং মহিরউদ্দীন সানার ছেলে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার রাতে ইসমাইল হোসেন তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে কাকবাশিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। সে সময় তারা কেউই হেলমেট পরিধান করেননি। বাজার এলাকায় পৌঁছালে সেনাবাহিনীর একটি টহল দল তাদের গতিরোধ করে। অভিযোগ রয়েছে, এ সময় সেনাবাহিনীর এক সদস্য ইসমাইল হোসেনকে শারীরিকভাবে মারধর করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মারধরের পর ইসমাইল ঘটনাস্থলেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই সংশ্লিষ্ট সেনাসদস্যরা ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে এলাকাজুড়ে উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে আশাশুনি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইসমাইল হোসেনের মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ খান বলেন, ঘটনাস্থলে এক যুবকের মরদেহ পড়ে থাকার সংবাদ পাওয়ার পর পুলিশ পাঠানো হয়েছে। পুরো ঘটনার প্রেক্ষাপট খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

এদিকে, সংশ্লিষ্ট সেনাক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট আসেফ আহসান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ধরনের কোনো ঘটনার বিষয়ে তিনি অবগত নন। তিনি বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।

ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। নিহতের পরিবার ও স্থানীয়দের পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত ও দায়ীদের জবাবদিহির দাবি জানানো হয়েছে। তদন্তের ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হেলমেট না থাকায় সেনাসদস্যের মারধরে যুবকের মৃত্যু

পোষ্টের সময় : ১১:২০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬