০৭:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক জ্বরে দেশ কাঁপছে, তারেক ম্যাজিকে দেশ ভাসছে : প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনে ধানের শীষের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, তারেক রহমান ১৭ বছর লন্ডনে কোনো ‘প্লেজার ট্রিপে’ ছিলেন না। জরুরি অবস্থার অনৈতিক সরকার এবং পরবর্তীতে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের নির্যাতন ও দমন-পীড়নের শিকার হয়ে তিনি নির্বাসনে থাকতে বাধ্য হয়েছেন। যারা তারেক রহমানের লন্ডনে অবস্থান নিয়ে খোঁটা দেন, তারা জ্ঞানপাপী।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবড়াকুড়া স্থলবন্দরে আয়োজিত নির্বাচনী শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শ্রমিক সমাবেশে তিনি বলেন, নবীন কিছু রাজনীতিবিদ শিষ্টাচারবহির্ভূত ও উসকানিমূলক বক্তব্য দিয়ে উত্তেজনা সৃষ্টি করতে চাইছে। যিনি তারেক রহমানকে বাস থেকে নেমে অলি-গলি চিনতে বলছেন, তারা নিজেরাই অলি-গলি, গ্রাম ও শহর চেনেন কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

তিনি বলেন, তারা দেশের গ্রাম-শহর না চিনলেও গণঅভ্যুত্থানকে ব্যবহার করে সরকারের উপদেষ্টা হয়ে অবৈধ পথে দুই হাতে হাজার হাজার কোটি টাকা কামাইতে ভুল করেননি। তারেক রহমান তাদের চেয়ে বেশি বাংলাদেশের গ্রাম-শহরের অলি-গলি চেনেন। নির্বাসিত জীবনের প্রতিটি মুহূর্তে তিনি দেশের জনগণের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং এখনও আছেন।

তিনি আরও বলেন, তারেক রহমান এবং বিএনপির ওপর তাদের এই আক্রমণের কারণ জনগণ জানে। “তারেক জ্বরে দেশ আজ কাঁপছে, তারেক ম্যাজিকে দেশ ভাসছে। এ কারণে অন্যদের পাত্তা নেই। আলোচনায় থাকার জন্য তারা বেফাঁস কথা বলছেন।”

তিনি দাবি করেন, এরা বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট করতে চেয়েছিল। তাদের খারাপ ইমেজের কারণে বিএনপি সম্মত না হওয়ায় নির্বাচন না করতে পেরে এখন বিষোদগার শুরু করেছে।

সমাবেশে তিনি শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার প্রসঙ্গে গভীর সম্মান ও সহানুভূতি জানিয়ে বলেন, শ্রমিকরা এ দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের ঘামেই সচল থাকে কলকারখানা, বন্দর ও সীমান্ত বাণিজ্য। অথচ দীর্ঘদিন ধরে শ্রমিকরা ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক মর্যাদা থেকে বঞ্চিত।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে, শ্রম আইন বাস্তবায়ন করা হবে এবং শ্রমিকদের সামাজিক নিরাপত্তা ও সম্মানজনক জীবন নিশ্চিত করা হবে।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স আরও বলেন, শহীদ জিয়া শ্রমিকবান্ধব রাজনীতির সূচনা করেছিলেন এবং তিনি নিজেকে একজন শ্রমিক হিসেবে পরিচয় দিতেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই ধারাকে এগিয়ে নিয়েছেন। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে শ্রমিকদের জন্য কর্মসংস্থান বৃদ্ধি, বন্দরভিত্তিক উন্নয়ন এবং শ্রমিক কল্যাণ তহবিল জোরদার করা হবে।

তিনি শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে একটি শ্রমিকবান্ধব, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে তিনি হালুয়াঘাটের দুইটি স্থলবন্দরে বারো মাস আমদানি-রফতানি ব্যবসা চালু, শ্রমিকদের লোড-আনলোড মজুরি বৃদ্ধি, ঝুঁকি তহবিল, উৎসব ভাতা, শ্রমিক কল্যাণ ভবন প্রতিষ্ঠার উদ্যোগ নেবেন।

শ্রমিক কল্যাণ সমিতির সহসভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, চেয়ারম্যান শফিকুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সামসুল আলম সামস, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলিমুল ইসলাম, সমিতির সাধারণ সম্পাদক সহিদুর রহমান বক্তব্য রাখেন।

সমাবেশে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থলবন্দরের শ্রমিক নেতা এবং বিপুল সংখ্যক শ্রমিক উপস্থিত ছিলেন।

এছাড়াও এমরান সালেহ প্রিন্স সকালে পৌরসভার একাডেমি মোড়ে গারো সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি ভুবনকুড়া ইউনিয়নের লক্ষিকুড়া, মজরাকুড়া, মহিষলেটি, তেলিখালী, চিনির মোড় এবং বিকেলে শাকুয়াই ইউনিয়নের ভাট্টা বাজারে পথসভা ও গণসংযোগ করেন।

সন্ধ্যায় তিনি শাকনাইট বাজার, সাধুর বাজার, মহিলা বাজারে গণসংযোগ করেন এবং বন্দের পাড়া হরিবাসরে হিন্দু নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

রাতে তিনি হালুয়াঘাটের টানা ব্রিজ এলাকায় অটো শ্রমিক ইউনিয়নের পাঁচ শতাধিক সদস্যের সঙ্গে মতবিনিময় করেন এবং ধারা ইউনিয়নের আশ্রমপাড়া গ্রামে উঠান বৈঠকে যোগ দিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

তারেক জ্বরে দেশ কাঁপছে, তারেক ম্যাজিকে দেশ ভাসছে : প্রিন্স

পোষ্টের সময় : ০৩:৩৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬