০৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে কড়া নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে গেল ভোটের সরঞ্জাম,কাল ভোট

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে প্রত্যেক ভোটাররা দিবেন দুটি করে ভোট। পছন্দের প্রার্থী বাছাইয়ের পাশাপাশি দিবেন গণভোটের রায়ও। অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট ও গণভোট সম্পন্ন করতে ময়মনসিংহ-৮(ঈশ্বরগঞ্জ) আসনের নির্বাচনী এলাকার প্রতিটি কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম।

আজ( ১১ ফেব্রুয়ারি) ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উপজেলার বিভিন্ন কেন্দ্রে ভোটের সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৪ টার মধ্যেই ভোটকেন্দ্র গুলোতে পৌঁছেছে ভোটের প্রয়োজনীয় সরঞ্জাম। ভোটের সরঞ্জামের মধ্যে রয়েছে স্বচ্ছ ব্যালট বক্স, অমোচনীয় কালি, দলীয় ভোটের জন্য সাদা ব্যালট পেপার ও গণভোটের জন্য গোলাপি ব্যালট পেপারসহ ভোটার তালিকা।

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ঈশ্বরগঞ্জ আসনের মোট ভোটার সংখ্যা ৩,৪৫৭৪৬ জন। এর মধ্যে নারী ভোটার ১৬৮৬৪৩ জন, পুরুষ ১৭৭০৯৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৬ জন। উপজেলার ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৯২টি কেন্দ্রের ৬২৮টি কক্ষে এসব ভোটাররা ভোট প্রদান করবেন। সংসদ নির্বাচন ও গণভোটের দিন ঈশ্বরগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ১৭’শ সদস্য মোতায়েন করা হয়েছে।

ইতোমধ্যে সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে মহড়াসহ টহল অব্যাহত রেখেছে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা রনি আহমেদ জানিয়েছেন, “একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উপজেলার ৯২টি ভোটকেন্দ্রে ইতোমধ্যে নির্বাচনি সরঞ্জামাদি পাঠানো হয়েছে। নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রভিত্তিক নিরাপত্তা বাহিনীর পাশাপাশি ভ্রাম্যমাণ (মোবাইল) ও স্ট্রাইকিং ফোর্সসহ চার স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সানজিদা রহমান বলেন,’নির্বাচনের সকল প্রস্তুতি শেষ। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে কাল ভোট গ্রহণ চলবে।যেকোন ধরণের অপতৎপরতা শক্তহস্তে দমন করা করতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী।

উল্লেখ্য যে, আগামীকাল ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ঈশ্বরগঞ্জে কড়া নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে গেল ভোটের সরঞ্জাম,কাল ভোট

পোষ্টের সময় : ০৮:২৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬