০৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিল্পাঞ্চল ভালুকার নবনির্বাচিত সংসদ সদস্যকে মন্ত্রী করার দাবি নেতা–কর্মীদের

শিল্পাঞ্চলখ্যাত ভালুকার নবনির্বাচিত সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সব ধরনের আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচি স্থগিত রেখে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করেন ভালুকা উপজেলা ও পৌর বিএনপি। শুক্রবার বিকেলে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে নেতা–কর্মীদের ঢলে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

ভালুকা পৌর বিএনপির আহবায়ক হাতেম খানের সভাপতিত্বে দোয়া মাহফিলে ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট উসমান গনি মল্লিক মাখন এ দাবি উত্থাপন করেন। তার বক্তব্যের সাথে মাঠে উপস্থিত হাজার হাজার নেতা–কর্মী একাত্মতা প্রকাশ করে বিভিন্ন স্লোগান দেন।

দোয়া মাহফিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা–কর্মী উপস্থিত ছিলেন। তারা নির্বাচনে বিজয়ের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাখাওয়াত হোসেন পাঠান বলেন, ‘শিল্পসমৃদ্ধ ভালুকার উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং চলমান অবকাঠামোগত সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হলে এ আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা প্রয়োজন। আমরা বিএনপির মাননীয় চেয়ারম্যান তারেক মহমানের প্রতি আমাদের দাবি পুরণে জন্য আকুল আবেদন জানাই।’

নবনির্বাচিত সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘ভালুকার মানুষ আমাকে যে আস্থা ও ভালোবাসা দিয়েছে, তার প্রতিদান দিতে আমি সবসময় কাজ করে যাব। দলীয় নির্দেশনা মেনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং এলাকার উন্নয়নই আমার প্রধান লক্ষ্য। ভালুকায় কোন ধরনের চাঁদাবাজি বা সন্ত্রাসবাজি প্রশ্রয় দেওয়া হবেনা। তিনি সকলকে ঐক্যবদ্ধ থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করার আহ্বান জানান।’

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

শিল্পাঞ্চল ভালুকার নবনির্বাচিত সংসদ সদস্যকে মন্ত্রী করার দাবি নেতা–কর্মীদের

পোষ্টের সময় : ১০:০৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬