০৬:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তাগাছায় ৪হাজার শিক্ষার্থীর মাঝে ওয়ার্ল্ড ভিশনের শিক্ষা উপকরণ বিতরণ

মুক্তাগাছায় ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। ছবি-ব্রহ্মপুত্র এক্সপ্রেস।

ময়মনসিংহের মুক্তাগাছায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে শিশু সমাবেশ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান থেকে প্রায় ৪ হাজার দরিদ্র শিশু শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা কুমারগাতা ইউনিয়নের মনতলা উচ্চ বিদ্যালয়ে ওয়ার্ল্ড ভিশন মুক্তাগাছা সাউথ এপি এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে অতিথি ও অন্যান্যের মধ্যে ওয়ার্ল্ড ভিশন জামালপুর এসিওর সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গোমেজ, উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি মাঞ্জুর আহম্মেদ, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকিয়া আক্তার, মনতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, মনতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মালা বেগম, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার হাফিজুল হক সোহাগ, নয়ন চিসিম প্রমুখ বক্তব্য রাখেন।

উপজেলার ৫টি ইউনিয়নের ৩ হাজার ৭১২জন দরিদ্র শিশু শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ হিসেবে ৪০ হাজার খাতা বিতরণ করা হয়েছে। সমাজের অপেক্ষাকৃত পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত শিশুদের বাছাই করে ওয়ার্ল্ড ভিশন নিয়মিত এসব উপকরণ বিতরণ করে থাকে বলে অনুষ্ঠানে জানানো হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মুক্তাগাছায় ৪হাজার শিক্ষার্থীর মাঝে ওয়ার্ল্ড ভিশনের শিক্ষা উপকরণ বিতরণ

পোষ্টের সময় : ০৩:৩৬:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬