০৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কলমাকান্দায় চোরাকারবারিদের হামলায় ডিবির ৬ সদস্য আহত, আটক ১৫

নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে গিয়ে সংঘবদ্ধ চক্রের হামলায় ডিবির ছয় সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রংছাতি ইউনিয়নের তেরতোফা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১৫ জনকে আটক করেছে পুলিশ।

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ সিদ্দিক হোসেন বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছ।

আটকরা হলেন ডাইয়ের কান্দা গ্রামের মামুন মিয়া ও আল আমিন; তেরতোফা এলাকার সারফুল ইসলাম, রুনেল সরকার, হাবিবুর রহমান, মো. আব্দুল জলিল, আদিয়া খাতুন, শাহাতন আক্তার, মাজেদা খাতুন, পারভিন আক্তার, আদির উদ্দিন ও মাহমুদুল ইসলাম সায়েম; কৃষ্টপুর এলাকার মোশারফ মিয়া; আমগড়া এলাকার কাউসার আহমেদ এবং রায়পুর এলাকার আফাজ উদ্দিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলমাকান্দা সীমান্ত দিয়ে ভারতীয় গরু, চিনি, জিরা ও কসমেটিকসসহ বিভিন্ন পণ্য চোরাচালানের মাধ্যমে দেশে প্রবেশ করায় একটি সক্রিয় চক্র। ভারতীয় গরু পাচার এবং মোটা অঙ্কের অর্থ লেনদেনের প্রস্তুতির গোপন তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল তেরতোফা গ্রামের সারফুল ইসলামের বাড়িতে অভিযান চালায়।

অভিযান শুরুর পরপরই চোরাকারবারিরা চিৎকার-চেঁচামেচি করে আশপাশের লোকজনকে জড়ো করে।

একপর্যায়ে কিল-ঘুষি, লাঠিসোঁটা ও লোহার রড দিয়ে ডিবি সদস্যদের ওপর হামলা চালানো হয়। হামলায় এসআই আব্দুল জলিল, এসআই শওকত, এএসআই আবুল কালাম এবং সদস্য শামীম, হিমেল ও খায়রুল আহত হন। খবর পেয়ে কলমাকান্দা৷ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে। একই সঙ্গে হামলায় জড়িত ১৫ জনকে আটক করা হয়।

অভিযানকালে ঘটনাস্থল থেকে ৪৬ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা, পাঁচটি ভারতীয় গরু, পাঁচ বোতল ভারতীয় মদ, ২০ পিস ইয়াবা, একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কলমাকান্দা থানায় অভিযোগ দায়ের করেছে।

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ সিদ্দিক হোসেন জানান, এ ঘটনায় ১৫ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আটক আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কলমাকান্দায় চোরাকারবারিদের হামলায় ডিবির ৬ সদস্য আহত, আটক ১৫

পোষ্টের সময় : ০৬:৩২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬