০৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যা মামলার জেরে মদনে বৃদ্ধা নারীকে পিটিয়ে জখমের অভিযোগ

নেত্রকোনার মদনে ছাগল ধান খাওয়াকে কেন্দ্র করে ইমাম হোসেন (৫৫) নামের এক কৃষক হত্যার জেরকে কেন্দ্র করে জাহেলা আক্তার (৫৩) নামে এক নারীকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যায় মদন থানায় ৮ জনকে অভিযুক্ত করে ওই বৃদ্ধা এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

থানা ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আশ্রয়ী গ্রামে ছাগলের ধান খাওয়াকে কেন্দ্র করে ১২ এপ্রিল ২০২৫ ইং তারিখে ইমাম হোসেন খুন হন। ইমাম হোসেন হত্যার আসামি জাহেলা আক্তারের দুই ছেলে। দুই ছেলে জেল ফেটে বাড়ির হলেও অন্য পলাতক রয়েছে। এদিকে বৃদ্ধা জাহেলা আক্তার বাড়িতে অবস্থান করায় বাড়ি পক্ষের লোকজন বিভিন্ন সময় হুমকি-ধমকি দিয়ে আসছিল।

বৃহস্পতিবার জাহেলা আক্তার নিজ নারিকেল গাছের ডাব পাড়তে যান। এ সময় অভিযুক্তরা রবিকুল, রাজন, সোহাগ, ঝন্টু, স্বামী রুহামসহ ৮/৯ জন ডাব পাড়তে বাধা দেয় এবং জাহেলা আক্তারকে মারপিট করে গুরুতর জখম করে। তার ঘরে থাকা মালামাল ভাঙচুর করে বাড়ি পক্ষের লোকজন চলে যায়। এ নিয়ে ভুক্তভোগী জাহেলা আক্তার শনিবার রাতে মদন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে বাড়ির অভিযুক্ত ইসমাইল জানান, বাড়ি ঘর ভাঙচুর স্ট্যাম্প নিয়ে তারা আমাদের বিরুদ্ধে ৫টি মামলা দায়ের করেছে। আর কত মিথ্যা মামলা করবে?

মদন থানার ওসি হাসানাত জামান জানান, এ ঘটনায় একজন নারী লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি তদন্ত করা হচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হত্যা মামলার জেরে মদনে বৃদ্ধা নারীকে পিটিয়ে জখমের অভিযোগ

পোষ্টের সময় : ০৩:৩২:২৬ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬