০৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কলমাকান্দায় দুই বন্ধুর স্মরণে স্মরণসভা ও ইফতার মাহফিল

নেত্রকোনার কলমাকান্দায় এসএসসি ২০০১ ব্যাচের দুই প্রয়াত বন্ধুর স্মরণে রোববার বিকেলে স্মরণসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করে এসএসসি ২০০১ ব্যাচের বন্ধু মহল।

স্মরণসভায় মরহুম ইমরান হাসান (আপেল) ও মরহুম এমরান হাসান (বাবু)-এর স্মৃতিচারণ করা হয়। বক্তারা তাদের বন্ধুসুলভ আচরণ, মানবিক গুণাবলি এবং ছাত্রজীবনের নানা স্মৃতি তুলে ধরেন।

জানা গেছে, ইমরান হাসান (আপেল) ২০২০ সালের ২ মে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

অন্যদিকে, এমরান হাসান (বাবু) ২০২২ সালের ৮ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি কলমাকান্দা সরকারি কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন।

স্মরণসভায় এসএসসি ২০০১ ব্যাচের সহপাঠীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ শতাধিক ব্যক্তি অংশ নেন।

অনুষ্ঠান শেষে মরহুমদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয় এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কলমাকান্দায় দুই বন্ধুর স্মরণে স্মরণসভা ও ইফতার মাহফিল

পোষ্টের সময় : ০৯:০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬