০৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তাগাছায় শীর্ষবিন্দু’র আয়োজনে ইফতার মাহফিল

মুক্তাগাছায় সাহিত্যের ছোট কাগজ শীর্ষবিন্দু’র উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার মুক্তাগাছা প্রেসক্লাবে মার্কেটের গ্রীণ হাউজ হোটেলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শীর্ষবিন্দুর সম্পাদক কবি সেলিম সাইফুলের সভাপতিত্বে ইফতার পূর্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, নির্বাহী পরিচালক ও শীর্ষবিন্দুর প্রধান উপদেষ্টা লায়ন আলহাজ্ব মোহাম্মদ আব্দুর রশিদ।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন শহীদ স্মৃতি সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও সাহিত্যিক প্রফেসর আলী ইদ্রিস, কবি রওশন ঝুনু, কবি কাজী নাসির মামুন, কবি রাজিয়া সুলতানা, কথা সাহিত্যিক সাখাওয়াত বকুল, কবি সুরঞ্জিত বাড়ই, কবি সরকার নজরুল, বাচিক শিল্পি মিহির হারুন, সমাজকর্মী আলামীন সুজন প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় কবি সাহিত্যিক, সাহিত্যানুরাগী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির দায়িত্ব: এরদোয়ান

13 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মুক্তাগাছায় শীর্ষবিন্দু’র আয়োজনে ইফতার মাহফিল

পোষ্টের সময় : ০৭:৪৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬