০৫:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় ঝুট ব্যবসা দখল নিয়ে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা ও হুমকির অভিযোগ

ময়মনসিংহের ভালুকায় একটি কারখানার ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে বিএনপি নেতা মোর্শেদ আলমের বিরুদ্ধে মামলা দায়ের এবং তাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার জামিরদিয়া মাস্টার বাড়ি এলাকায়।

মঙ্গলবার (১৭ মার্চ) সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েকদিন ধরে মোর্শেদ আলমের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অজ্ঞাত কয়েকজন যুবক প্রতিদিন কারখানার সামনে এসে মহড়া দিচ্ছে। এ সময় তারা তাকে অশ্লীল ভাষায় গালাগাল করে এবং ঝুট ব্যবসা ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে।

এদিকে, সোমবার একই এলাকার লাল মিয়ার ছেলে ইব্রাহিম খলিল বাদী হয়ে মোর্শেদ আলমসহ ৪৯ জনের নাম উল্লেখ করে এবং আরও প্রায় ২০০ জনকে অজ্ঞাত আসামি করে ভালুকা মডেল থানায় মামলা (নং-২৭) দায়ের করেন। পরে এ মামলায় এজাহারভুক্ত আসামি শরিফ হাসান ও মাহবুব মিয়াকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায় পুলিশ।

কালার মাস্টার কারখানার নিরাপত্তা কর্মকর্তা ফরহাদ মিয়া জানান, প্রতিদিনের মতো বিকেলে মোর্শেদ আলমের মালিকানাধীন এইচ.আর.কে.এম এন্টারপ্রাইজ কারখানা থেকে ঝুট বের করতে গেলে কিছু যুবক স্থানীয় এমপি বাচ্চু সাহেবের নাম ব্যবহার করে কারখানার গেটে বাধা দেয়। পরে নিরাপত্তা কর্মীরা তাদের সরিয়ে দেয়।

মোর্শেদ আলম বলেন, তার মালিকানাধীন প্রতিষ্ঠান এইচ.আর.কে.এম এন্টারপ্রাইজ প্রায় ২৩ বছর ধরে এসকিউ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান কালার মাস্টার কারখানায় সুনামের সঙ্গে ঝুট ব্যবসা পরিচালনা করে আসছে। তিনি অভিযোগ করেন, রোববার কারখানা থেকে মালামাল বের করতে গেলে স্থানীয় বিএনপি নেতা খোকা মিয়া ও ইব্রাহিম খলিলের নেতৃত্বে কিছু লোকজন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর নাম ব্যবহার করে বাধা সৃষ্টি করে।

তিনি আরও বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকেই তার বিভিন্ন ব্যবসায় বাধা দেওয়া হচ্ছে। একদিকে ঝুট বের করতে বাধা দেওয়া হচ্ছে, অন্যদিকে তার বিরুদ্ধেই মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে, ঝুট বের করতে বাধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে স্থানীয় বিএনপি নেতা খোকা মিয়া বলেন, বিষয়টি এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর অবগতির মধ্যে রয়েছে। তবে এ বিষয়ে কোনো ওয়ার্ক অর্ডার আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি এমপি সাহেবই জানেন।

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু গণমাধ্যমকে বলেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। কেউ তার নাম ব্যবহার করে থাকলে সেটি স্পষ্ট করার আহ্বান জানান তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভালুকায় ঝুট ব্যবসা দখল নিয়ে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা ও হুমকির অভিযোগ

পোষ্টের সময় : ০৮:১৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬