০৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামগঞ্জে এসএসসি ’৯৫ ও এইচএসসি ’৯৭ ব্যাচের মিলনমেলা, ঈদ আড্ডায় বন্ধুত্বের বন্ধন দৃঢ়

বন্ধুত্ব, স্মৃতি আর ভবিষ্যৎ পরিকল্পনার সমন্বয়ে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ অঞ্চলে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ১৯৯৫ ও এইচএসসি ১৯৯৭ ব্যাচের ব্যতিক্রমধর্মী ‘ঈদ আড্ডা’। গত ২২ মার্চ রোববার শ্যামগঞ্জ ডাকবাংলো অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক প্রাক্তন শিক্ষার্থী। স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও প্রাণবন্ত আয়োজনে দিনটি পরিণত হয় এক স্মরণীয় মিলনমেলায়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দেশপ্রেমের প্রতি শ্রদ্ধা জানানো হয়। প্রয়াত বন্ধুদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা ও মতবিনিময় পর্বে অংশগ্রহণকারীরা শৈশব-কৈশোরের স্মৃতিচারণার পাশাপাশি ভবিষ্যতে সংগঠিতভাবে এগিয়ে যাওয়ার বিষয়ে মতামত তুলে ধরেন। মানবকল্যাণের লক্ষ্যে বিশেষ দোয়া এবং প্রতীকী বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়। এছাড়া নানা অনানুষ্ঠানিক আড্ডা ও আনন্দঘন পরিবেশ পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

সাখাওয়াত হোসেন সাজুর দিকনির্দেশনা এবং রফিকুল ইসলাম মিনালের দক্ষ সাংগঠনিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। এতে আকরাম হোসেন, এম এ সালাম, আনোয়ার হোসেন খোকন, মোঃ মিছবাহুল হক মিন্টু, মেহেদী হাসান রাসেল, আবদুল্লাহ রাসেল, মিল্টনসহ অনেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

রেবেকা বিউটির সঞ্চালনা ও এম আর মাসুমের পরিচালনায় অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে এগিয়ে চলে। অংশগ্রহণকারীদের মতে, এমন আয়োজন বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের একপর্যায়ে সর্বসম্মতিক্রমে সাখাওয়াত হোসেন সাজুকে আহ্বায়ক মনোনীত করা হয়। বক্তব্যে তিনি বলেন, “এই দায়িত্ব কোনো ব্যক্তিগত বিষয় নয়, বরং সবার সম্মিলিত উদ্যোগ। শ্যামগঞ্জ অঞ্চলের সব শিক্ষাপ্রতিষ্ঠানের বন্ধুদের নিয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা হবে।” তিনি আরও জানান, আগামী ঈদুল আজহা উপলক্ষে আরও বৃহৎ ও জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে শ্যামগঞ্জ অঞ্চলের সার্বিক উন্নয়ন নিয়ে গঠনমূলক আলোচনা হয়। পাশাপাশি একটি আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যার পুরস্কার প্রদান করেন অজিত কুমার দাস।

আয়োজকরা জানান, ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত আকারে নেওয়া হবে, যাতে বন্ধুত্বের বন্ধন অটুট রাখার পাশাপাশি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রাখা যায়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

শ্যামগঞ্জে এসএসসি ’৯৫ ও এইচএসসি ’৯৭ ব্যাচের মিলনমেলা, ঈদ আড্ডায় বন্ধুত্বের বন্ধন দৃঢ়

পোষ্টের সময় : ০৬:২১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬