সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে স্বল্প আয়ের পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌছে দেওয়াই ছিল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী অঙ্গিকার। প্রতি মাসে এই কার্ডের মাধ্যমে নিদিষ্ট পরিমান অর্থ পাবেন সুবিধা ভোগিরা। ফ্যামিলি কার্ডের অনেক সুবিধাভোগি ঈদের আগেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থ পেয়ে স্বস্তিবোধ করেছেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, চাঁদাবাজি ও মাদকের সঙ্গে কেউ সস্পৃক্ত থাকলে সে যেই হোক তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে এবং এ ক্ষেত্রে কউকে ছাড় দেওয়া হবে না। তিনি প্রশাসনকে চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নিদের্শ প্রদান করেন।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বৃহস্পতিবার (২৬ মার্চ) নান্দাইল উপজেলা প্রশাসক কর্তৃক চন্ডীপাশা সরকারী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান উদ্ভোধনকালে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, আমার নাম ভাঙ্গিয়ে যদি প্রশাসনে কেউ খবরদারি করতে চায় থাকে আইনের আওতায় নেওয়া হবে কোন প্রকার ছাড় দেওয়া হবে না।
উদ্ভোধনী অনুষ্ঠান শেষে স্বাধীনতা ও জাতীয় দিবসে প্যারেডে অংশগ্রহনকারী পুলিশ, আনসার, ভিডিপি, ফায়াস সার্ভিস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আনুষ্ঠানিক সালাম গ্রহন করেন এবং প্যারেড ও ডিসপ্লেতে অংশ গ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত, অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার, সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক বাবুল আহম্মেদ অনিক সহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও তার সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মী, প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
এদিকে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নান্দাইলের নরসুন্দা নদ খনন কাজ সহ নরসুন্দা নদে নির্মিত সাইট ব্লকের কাজ পরিদর্শন করেন।

স্টাফ রিপোর্টার 

























