০৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভুয়া ঠিকানায় নিয়োগ পাওয়া টিসিবির ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বকশীগঞ্জে মানববন্ধন 

জামালপুরের বকশীগঞ্জে ভুয়া ঠিকানা ব্যবহার করে নিযোগ পাওয়া মুহিব টেড্রার্সের টিসিবির ডিলারশিপ বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দুপুরে নিলাখিয়া বাজার ব্যবসায়ীদের উদ্যোগে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজুর রহমান মমতাজ, মজিবর রহমান, মিন্টু মিয়া প্রমুখ।

ব্যবসায়ীদের পক্ষে মমতাজুর রহমান মমতাজ বলেন, সম্প্রতি নিলাখিয়া ইউনিয়নে দুজন টিসিবির ডিলার নিয়োগ দেওয়া হয়। নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট ইউনিয়নের বাসিন্দা ও প্রকৃত ব্যবসায়ীরা নিয়োগ পাওয়ার কথা কিন্তু প্রকৃত ব্যবসায়ী ও বাসিন্দা না হয়েও ভুয়া ঠিকানা ব্যবহার করে মুহিব টেড্রার্সের প্রোপাইটর হেলানা বেগম নিলাখিয়া ইউনিয়নে টিসিবির ডিলার নিয়োগ পান। নীতিমালা অনুযায়ী এটা সম্পূর্ণ অবৈধ। তাই অবিলম্বে এই ডিলার নিয়োগ বাতিলের দাবি জানাচ্ছি।

পাশাপাশি নিলাখিয়া ইউনিয়নের প্রকৃত ব্যবসায়ীকে টিসিবির ডিলার নিয়োগ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভুয়া ঠিকানায় নিয়োগ পাওয়া টিসিবির ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বকশীগঞ্জে মানববন্ধন 

পোষ্টের সময় : ০৫:১১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬