০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আটপাড়ায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ

নেত্রকোণার আটপাড়া উপজেলায় এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সেখানে ধর্ষকদের বিরুদ্ধে কঠোর আইন এবং সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসির দাবি তুলে প্রতিবাদ জানানো হয়েছে। বুধবার বেলা ১২ টায় উক্ত বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রাঙ্গনে নারী-পুরুষ, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে এই বিশাল বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি আটপাড়া উপজেলা সদর হয়ে প্রধান সড়ক ধরে চলে এবং উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থান নেয়। হাতে ছিলো বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার, যেখানে লেখা ছিলো— ‘ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই, ‘নারী মুক্তির সংগ্রাম চলবে এবং অপরাধীদের বিচার হোক দ্রুত।’ মানববন্ধন কর্মসূচির সময় স্থানীয় নারী সংগঠনগুলো, স্কুল-কলেজের শিক্ষার্থীরা এবং সচেতন নাগরিকরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ‘দেশে নারী নির্যাতন, ধর্ষণ ও সহিংসতা বেড়ে চলেছে। এসব বন্ধে সমাজের প্রতিটি স্তর থেকে প্রতিবাদ ও সচেতনতা তৈরি করা জরুরি। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন এবং সরকারের কাছে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

অংশগ্রহণকারীরা তাদের বক্তব্যে আরও জানান, ‘ধর্ষণের মতো নারীর প্রতি সহিংসতা আমাদের সমাজের জন্য একটি অভিশাপ। আমরা এই অমানবিক অপরাধের কঠোর শাস্তি চাই। সমাজে এমন অপরাধীদের জন্য কোনো জায়গা থাকতে পারে না।’

এ সময় উপস্থিত বক্তারা ধর্ষণের শিকার নারীদের প্রতি আরও বেশি সহানুভূতির আহ্বান জানান এবং রাষ্ট্রের কাছে দাবি জানান, দ্রæত বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হোক, যাতে অপরাধীরা শাস্তি না পেয়ে আর কখনোই এমন ঘটনা ঘটাতে সাহস না পায়। মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা তাদের দাবি তুলে প্রশাসনের প্রতি আবেদন জানান, যাতে তারা এই ধরনের অপরাধের বিরুদ্ধে আরো দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

শ্যামগঞ্জে হাইওয়ে পুলিশের অভিযানে ভারতীয় মদের চালান জব্দ

24 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আটপাড়ায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ

পোষ্টের সময় : ০৪:৪৫:৩০ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫