ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রী’র নির্দেশেক্রমে সাহয়েছে। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।
বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) সকাল থেকে উপজেলা পরিষদ এলাকায় ওই অভিযান শুরু হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সালাউদ্দিন বিশ্বাসসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী’র নির্দেশেক্রমে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে অনেক রোগ-জীবানু থেকে রক্ষা পাওয়াসহ সুস্থ থাকা সম্ভব। শুধু উদ্যোগ নেয়ার মধ্যে সীমাবদ্ধতা থাকলে চলবে না। বিভিন্ন অফিস প্রাঙ্গণ পরিস্কার রাখতে হবে। সেই সাথে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়া অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। সবসময় পরিষ্কার-পরিচ্ছন্নতার আমাদের এমন অভিযান পরিচালনা করা হবে।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 




















