০৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুর গড়ে নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে সুবিধাভোগীদের মাঝে ছাগল বিতরণ

টাঙ্গাইলের মধুপুরে সমতল এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুবিধা ভোগীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। ৭ এপ্রিল মঙ্গলবার বার সকালে মধুপুর উপজেলা প্রাণী সম্পদ অফিসের ব্যবস্থাপনায় এ বিতরণ কার্যক্রম করা হয়।

উপজেলার গাছাবাড়ি মিশনারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন। মধুপুর উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা.শহিদুজ্জামান এতে সভাপতিত্ব করেন।

এর আগেও এ প্রকল্পের কর্মসূচিতে প্রশিক্ষণসহ জীবন মান উন্নয়নে হাঁস মুরগী ভেড়া, গরু, ছাগল পালন বিতরণও করা হয়েছে। সুবিধা ভোগীরা এবার ছাগল পালনে এগিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সমতল এলাকার লাল মাটিতে গারো কোচ বর্মণদের বসবাস। এ এলাকার ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর গারো কোচ বর্মণদের জীবন মান উন্নয়ন ও অর্থনৈতিক ভাবে এগিয়ে নিতে সরকারের প্রকল্পের মাধ্যমে প্রাণী সম্পদ বিভাগ কাজ করে যাচ্ছে ।

আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, তথ্য ও গবেষণা বিষয়ক এডভোকেট জনযেত্রা, মধুপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, বিআরডিবি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান , জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাবেক সভি অজয় এ মৃ , ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন একাংশের সভাপতি রঞ্জিত নকরেক, ও জাতীয়তাবাদী ক্ষুদ্র নৃতাত্ত্বিক দলের টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক পবিত্র সিমসাং প্রমুখ।

পরে এ প্রকল্পের তিন শতাধিক সুবিধা ভোগীর মধ্যে ১শ’ জনকে দুইটি করে ছাগল বিতরণ করে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।এ সময় সুবিধা ভোগীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মধুপুর গড়ে নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে সুবিধাভোগীদের মাঝে ছাগল বিতরণ

পোষ্টের সময় : ০৪:২৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬