০৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত দুই,গুরুত্বর আহত-৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইক ও মোটরসাইকেলের মুখামুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীসহ দুইজন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরও তিনজন গুরুত্বর আহত হয়েছেন।

আজ( ৭ এপ্রিল) মঙ্গলবার  আনুমানিক বিকাল পৌনে ৫ টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের বৈরাটি গোরস্থান দারুল ইসলাম মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। আহত তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মধ্যে জিম নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রেফার করে।

এ ঘটনায় নিহতরা হলেন- উপজেলার মাইজবাগ ইউনিয়নের সাধরগোলা গ্রামের আব্দুল আলিমের ছেলে জাহিদ হাসান(১৮) ও উপজেলার রাজিবপুর ইউনিয়নের জহির উদ্দিনের ছেলে হাজির উদ্দিন(৬৫)। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন মাইজবাগ ইউনিয়নের সাধরগোলা গ্রামের মোস্তফা কামালের মাহমুদ হাসান জিম(১৭)-সহ আরও দুইজন।বাকীদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে যাত্রীবাহি একটি অটোরিকশা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক থেকে নেমে বৈরাটি মাদরাসা পার হয়ে ধীতপুর গ্রামীণ সড়কের দিকে মোড় নেওয়ার  বিপরীত দিক থেকে আসা দ্রুতগামি একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে মোটর সাইকেল আরোহি দুইজনের মধ্যে জাহিদ ঘটনাস্থলেই নিহত হন।  পরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে থাকা হাজির উদ্দিন নামে এক যাত্রী নিহত হন। জিম নামে অপর এক মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হলে তাকে ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়। এছাড়াও অটোরিকশার আরও দুই যাত্রী আহত হন।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম বলেন,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল  পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে  সুরতহাল সম্পন্ন করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ঈশ্বরগঞ্জে ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত দুই,গুরুত্বর আহত-৩

পোষ্টের সময় : ০৭:৩৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬