০৪:০১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুর-৩ নির্বাচন: লক্ষাধিক ভোটে জয়ী বিএনপির প্রার্থী

স্থগিত হওয়া শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জাতীয় সংসদ নির্বাচনে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল। ঘোষিত ফলাফল অনুযায়ী, ১২৮টি কেন্দ্রের ফলাফলে মাহমুদুল হক রুবেল পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াত প্রার্থী আলহাজ মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট। এতে রুবেল প্রায় ১ লাখ ১৯ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৯ হাজার ৮০৬ জন। এর মধ্যে ৫০ দশমিক ১৯শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এর আগে, গত ১২ ফেব্রুয়ারি সারাদেশের সঙ্গে এ আসনেও নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত করা হয়। পরবর্তীতে নতুন তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কিছু স্থানে জাল ভোটের অভিযোগ পাওয়া গেলে জড়িতদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। মাঠে দায়িত্ব পালন করেন নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাচন পর্যবেক্ষক এবং বিচারিক কর্মকর্তারা। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন ছিল, যা সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বকশীগঞ্জে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

সংগীত উৎসবে মদ নিষিদ্ধ করল ফ্রান্স

21 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

শেরপুর-৩ নির্বাচন: লক্ষাধিক ভোটে জয়ী বিএনপির প্রার্থী

পোষ্টের সময় : ১১:৪৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬