০৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেওয়ানগঞ্জে ৮০০ লিটার পেট্রোল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি, ২৫ হাজার টাকা জরিমানা

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় চলমান জ্বালানি সংকটের মধ্যেও অবৈধভাবে পেট্রোল মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জরিমানা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেন।

জানা গেছে, চলমান জ্বালানি সংকট শুরু হলে কাওনিয়ারচর বাজারে অবৈধভাবে পেট্রোল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করে আসছিল মিজানুর রহমান নামে এক ব্যবসায়ী। একই সঙ্গে সরকার নির্ধারিত দামের তুলনায় কয়েকগুণ বেশি দামে পেট্রোল বিক্রি করেন তিনি। এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেদদন ইউএনও শাহ জহুরুল হোসেন।

অভিযানে কাওনিয়ারচর বাজারের ব্যবসায়ী মিজানুর রহমানের দোকানে ৮০০ লিটার পেট্রোল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অপরাধ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মিজানুর রহমানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন জানান, অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির দায়ে কাওনিয়ারচর বাজারের দোকান মালিক মিজানুর রহমানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

দেওয়ানগঞ্জে ৮০০ লিটার পেট্রোল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি, ২৫ হাজার টাকা জরিমানা

পোষ্টের সময় : ০৯:০০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬