০১:০৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নববর্ষ বরণ উৎসব ঐতিহ্য ও ঐক্যের প্রতীক : সৈয়দ ইমরান সালেহ প্রিন্স

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা সদরে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার বিকেলে হালুয়াঘাট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বর্ষবরণ উদযাপন কমিটি, হালুয়াঘাট এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

বাংলা নববর্ষের সাংস্কৃতিক-সামাজিক গুরুত্ব তুলে ধরে প্রিন্স বলেন, এ উৎসব আমাদের জাতীয় উৎসব এবং আমাদের জাতীয় চেতনা, ঐতিহ্য ও ঐক্যের প্রতীক।

গ্রামীণ জনপদের প্রাণের এই উৎসব মানুষে মানুষে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে।

তিনি বলেন, পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব, যা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে এক সুতোয় গেঁথে দেয়। এই দিনে আমরা পুরোনো সকল গ্লানি, দুঃখ-কষ্ট ভুলে নতুন আশা, নতুন স্বপ্ন আর সম্ভাবনার পথে যাত্রা শুরু করি।

প্রিন্স বলেন, আজকের এই উৎসব শুধু আনন্দের নয়, এটি আমাদের জন্য একটি অঙ্গীকারের দিনও বটে।

আমরা প্রতিজ্ঞা করি-আমাদের সমাজে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার এবং বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। বর্তমান বিশ্ব নানা চ্যালেঞ্জের মুখোমুখি-অর্থনৈতিক চাপ, সামাজিক অস্থিরতা এবং মূল্যবোধের অবক্ষয় আমাদের সমাজকেও প্রভাবিত করছে। এই প্রেক্ষাপটে আমাদেরকে আরও দায়িত্বশীল হতে হবে, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধকে শক্তভাবে ধারণ করতে হবে।

অনুষ্ঠানে হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, নাট্যকার আব্দুস সামাদ, লোকজ শিল্পী হাবিবুর রহমান, বিএনপি নেতা আবদুল জলিল, যুবদল নেতা তারিকুল ইসলাম চঞ্চল বক্তব্য রাখেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জীবনে দুজন প্রিয় মানুষের একজন আমার স্ত্রী, আরেকজন আসিম মুনির: ভ্যান্স

পরীমনির ফুটবলপ্রেমে আর্জেন্টিনা আবহ

21 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নববর্ষ বরণ উৎসব ঐতিহ্য ও ঐক্যের প্রতীক : সৈয়দ ইমরান সালেহ প্রিন্স

পোষ্টের সময় : ১১:২০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬