০৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিদের জয়

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের সবকটিতে বিএনপিপন্থি আইনজীবীরা বিজয়ী হয়েছেন।

এতে সভাপতি পদে আইনজীবী মো. নূরুল হক এবং সাধারণ সম্পাদক পদে মমরুজুল হাসান জুয়েল নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা সবাই সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের সদস্য।

রাতভর ভোট গণনা শেষে শুক্রবার সকালে ফলাফল ঘোষণা করেন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা আইনজীবী আবু রেজা বাবলু।

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে জেলা আইনজীবী সমিতির ভবনে ভোট গ্রহণ শুরু হয়ে একটানা চলে বিকাল ৫টা পর্যন্ত। এতে ১০৩৮ ভোটারের মধ্যে ৮৪০ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

ঘোষিত ফলাফলে সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি প্রার্থী মো. নূরুল হক ৫৯৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের প্রার্থী এ কে এম আমান উল্লাহ বাদল পেয়েছেন ২১১ ভোট।

সাধারণ সম্পাদক পদে সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের মমরুজুল হাসান জুয়েল ৭৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের প্রার্থী এ টি এম মাহবুব উল আলম পেয়েছেন ৬০ ভোট।

জয়ী অন্য প্রার্থীরা হলেন- সহসভাপতি পদে মীর এমরান আলী পাপেল ও এ কে এম মইনুল হোসেন মিলন, সহ-সম্পাদক পদে সজীব সরকার রোকন, মোহাম্মদ আসাদুজ্জামান খান (জামান) ও রাইসুল ইসলাম, অডিটর পদে মোহাম্মদ শরিফুল ইসলাম সোহাগ এবং কার্যকরী সদস্য পদে সাবিকুন্নাহার লিপি, রিয়াদ মো. সাঈদ, রেজাউল কিবরিয়া (সোহাগ মণ্ডল), মো. শাহীন আলম, জায়েদ বিন খলিল, মোহাম্মদ আলী ও সামির আল রশিদ বিপ্লব।

এর আগে ১৫ এপ্রিল ‘ফ্যাসিস্টের সহযোগী’ আখ্যা দিয়ে এ নির্বাচন থেকে ১৬ জনের প্রার্থিতা বাতিলের নোটিস প্রকাশ করেন রিটার্নিং কর্মকর্তা আইনজীবী আব্দুল বারি।

নোটিসে বলা হয়, “ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির আইনজীবীদের জানানো যাচ্ছে যে, আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০২৬-২৭ উপলক্ষে ১৩ এপ্রিল সব প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। বুধবার নিষিদ্ধঘোষিত সংগঠন বা ফ্যাসিস্টদের সহযোগীদের দাখিলকৃত মনোনয়নপত্র বাতিল বলে গণ্য করা হল।”

বাতিল তালিকায় সভাপতি পদে বদর উদ্দিন আহমেদ, সহসভাপতি পদে দিদারুল ইসলাম, এ কে এম কামাল হোসেন খান, মিজানুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক পদে এমদাদুল হক, সহসম্পাদক পদে সাইফুল ইসলাম, কামরুল ইসলাম, ছাহবিয়া হক (কানিজ), অডিটর পদে ইসতিয়াক আহমেদ (ইমন), সদস্য পদে এ কে এম মুনমুন আহমেদ (সেলিম), রফিকুল ইসলাম ফকির, সাবিহা সুলতানা (জেরিন), এম কামরুল হাসান সরকার, ফুয়াদ হাসান (নিউটন), আব্দুল্লাহ আল নাঈম ও তানিয়া আক্তার (রেশমী) ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জীবনে দুজন প্রিয় মানুষের একজন আমার স্ত্রী, আরেকজন আসিম মুনির: ভ্যান্স

পরীমনির ফুটবলপ্রেমে আর্জেন্টিনা আবহ

21 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিদের জয়

পোষ্টের সময় : ০৪:২৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬