০৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শৌচাগারে গিয়ে মোবাইল ফোনে প্রশ্ন সমাধান, এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

টয়লেটে গিয়ে মোবাইল ফোনের মাধ্যমে প্রশ্ন সমাধান করতে গিয়ে বহিষ্কার হয়েছেন এক এসএসসি পরীক্ষার্থী।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। বহিস্কৃত পরীক্ষার্থীর নাম জিসান রহমান। সে বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব বিপ্লব কিশোর চক্রবর্তী।

জানা গেছে, মঙ্গলবার বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ইংরেজী দ্বিতীয় পত্র পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালীন সময়ে হঠাৎ টয়লেটে যান পরীক্ষার্থী জিসান রহমান।

সে টয়লেটে মোবাইল ফোন ঘেঁটে প্রশ্ন পত্রে সমাধান লিখে নেন।

দীর্ঘক্ষণ ওই পরীক্ষার্থী টয়লেট থেকে নিজ আসনে ফিরে না আসায় কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে সিসি ক্যামেরায় তাঁর কাছে মোবাইল ফোন থাকার বিষয়টি ধরা পড়ে।

ঘটনাটি কক্ষ পরিদর্শক পরীক্ষার কেন্দ্র সচিবকে অবগত করলে তাকে বহিস্কার করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন জানান, পরীক্ষার হলে অনিয়মের কোন সুযোগ নেই। অসদাচরণ ও নকলের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সে রযেছি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

শৌচাগারে গিয়ে মোবাইল ফোনে প্রশ্ন সমাধান, এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

পোষ্টের সময় : ০৫:৪৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬