ময়মনসিংহের হালুয়াঘাটে ভাতিজির দায়ের করা মামলা না উঠানোর জের ধরে চাচাকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ রিপন মিয়া বাদী হয়ে হালুয়াঘাট থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে হালুয়াঘাট উপজেলার ধারা বাজার বাইপাস রোড মুরগী মহলে এ ঘটনা ঘটে। এ সময় অভিযুক্ত মোঃ জোবায়ের খা গং ক্ষিপ্ত হয়ে ভাতিজির চাচা রিপন
মিয়াকে রাস্তায় গতিরোধ করে তাকে বাড়িয়ে উঠিয়ে নিয়ে তাকে মারধর করেন। এতে তিনি আহত হন। পরে হালুয়াঘাট থানার এস আই মোহাইমিনুল ও স্থানীয়রা তাকে উদ্ধার করে।
স্থানীয়রা জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর ২০২৫ সালে মরিয়ম আক্তার শান্তা বাদী হয়ে ময়মনসিংহ জেলা পারিবারিক আদালতে মোঃ জোবায়ের খাকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলায়
২ লক্ষ ৯৫ হাজার টাকা রায় প্রদান করেন আদালত এবং গত ২৫ অক্টোবর ২০২৪ সালে মরিয়ম আক্তার শান্তাা বাদী হালুয়াঘাট থানায় মোঃ জোবায়ের খার বিরুদ্ধে নারী ও শিশু দমন নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে বর্তমানে আদালতে বিচারের দিন রয়েছে। সেই মামলা তুলে নিতে আসামীর পক্ষ থেকে চাপ প্রয়োগ করা হয়। কিন্তু বাদী মামলা প্রত্যাহার করতে অস্বীকৃতি জানালে আসামিরা বিভিন্ন সময় বাদীকে হুমকি দিয়ে আসছে।
হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম বলেন, গত শুক্রবারের ঘটনার বিষয়ে হালুয়াঘাট থানার একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।






















