০২:০০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৬ বছর বয়সী শিশুর গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার

নেত্রকোনার কলমাকান্দা থানার পাগলা এলাকার সনুড়া জসিউড়া গ্রামে ৬ বছর বয়সী এক শিশুর মরদেহ গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় চরম শোক ও উদ্বেগের পাশাপাশি রহস্যের সৃষ্টি হয়েছে।

আজ বুধবার (০৬ এপ্রিল) সকাল আনুমানিক ৭ টার দিকে স্থানীয় এক কৃষক বাড়ির পাশের পরিত্যক্ত ধানক্ষেতে শিশুটির মরদেহ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কলমাকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, শিশুটি গত ৪ এপ্রিল সোমবার বিকেল থেকে নিখোঁজ ছিল। ওইদিনই পরিবার ও স্থানীয়দের উদ্যোগে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করা হয়। পরে ফায়ার সার্ভিসকেও জানানো হলে পুকুর, ডোবা ও আশপাশের জলাশয়ে তল্লাশি চালানো হয়, তবে কোনো সন্ধান মেলেনি। পরদিন পরিবারের পক্ষ থেকে কলমাকান্দা থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।

স্বজনদের দাবি, আজ সকালে শিশুটির মরদেহ ধানক্ষেতে পাওয়া যায় এবং তার মুখ গামছা দিয়ে বাঁধা অবস্থায় ছিল। এ অবস্থায় ঘটনাটি স্বাভাবিক মৃত্যু নয় বলে ধারণা করছেন স্থানীয়রা, যা এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে।

এ বিষয়ে নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিক হোসেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে । ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পুলিশ ঘটনাটির রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

৬ বছর বয়সী শিশুর গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার

পোষ্টের সময় : ০২:৩৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬