০৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ISAE-এর ৮ম অ্যানিমেল ওয়েলফেয়ার ওয়ার্কশপ অনুষ্ঠিত

আন্তর্জাতিক প্রাণী আচরণবিজ্ঞান সংগঠন International Society for Applied Ethology (ISAE) এর উদ্যোগে “8th Animal Welfare Workshop in Bangladesh, 2026” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে। বৃহস্পতিবার (৭ মে ২০২৬) হবিগঞ্জ সদর উপজেলার ভাদইস্থ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে এ কর্মশালার আয়োজন করা হয়। এবারের কর্মশালার প্রতিপাদ্য ছিল— “Enhancing Animal Welfare and Human Coexistence Through Ethological Insights”।

কর্মশালায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক, প্রাণিসম্পদ বিশেষজ্ঞ, ভেটেরিনারিয়ান, নীতিনির্ধারক, প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, বাংলাদেশে প্রাণিসম্পদ খাত দ্রুত সম্প্রসারিত হচ্ছে এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানি সম্ভাবনা বাড়ছে। তবে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে হলে প্রাণিকল্যাণ নিশ্চিত করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিভাগের সহযোগী অধ্যাপক ড. Mst. ইশরাত জেরিন মনি। পবিত্র ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

স্বাগত বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও ISAE-এর বাংলাদেশ কান্ট্রি লিয়াজোঁ ড. জাশিম উদ্দিন বলেন, প্রাণিকল্যাণ এখন শুধু নৈতিক বিষয় নয়, এটি আন্তর্জাতিক বাণিজ্য ও টেকসই উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। প্রাণীর আচরণভিত্তিক গবেষণা ও ব্যবস্থাপনা বাংলাদেশকে বৈশ্বিক প্রাণিসম্পদ বাজারে এগিয়ে নিতে সহায়তা করবে।

অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য দেন ISAE-এর ডেভেলপমেন্ট অফিসার ড. ওলুওয়াসিউন ইয়াসেরে এবং সংগঠনটির সভাপতি ব্রাজিলের ফেডারেল ইউনিভার্সিটি অব সান্তা কাতারিনার অধ্যাপক ড. মারিয়া জোসে হোটজেল। তারা প্রাণিকল্যাণে বৈজ্ঞানিক গবেষণা, নৈতিক চর্চা এবং আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান এবং সাবেক ডিন অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন সারদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়ীম উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নুরুল ইসলাম।

পরে দুটি টেকনিক্যাল সেশনে প্রাণিকল্যাণ বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। “Ethology-Driven Animal Welfare: Principles and Global Perspectives” বিষয়ে বক্তব্য দেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. এমডি রিদোয়ান পাশা। “Cattle Welfare: Best Practices and Export Readiness” বিষয়ে উপস্থাপনা করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম. আরিফুল ইসলাম। এছাড়া পোল্ট্রি কল্যাণ, ক্ষুদ্র গবাদিপশুর কল্যাণ, নীতিনির্ধারণ, আন্তর্জাতিক বাণিজ্য এবং সক্ষমতা বৃদ্ধির নানা বিষয় তুলে ধরা হয়।

কর্মশালার শেষ পর্বে অধ্যাপক আওরঙ্গজেব কবির ও অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমানের সঞ্চালনায় একটি উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের প্রাণিকল্যাণ ব্যবস্থার বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। পরে বক্তা ও অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঘোষণা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ বাংলাদেশের প্রাণিসম্পদ খাতে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রাণিকল্যাণ চর্চা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের রপ্তানি সক্ষমতা বৃদ্ধি করবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২৯ শিশু ভর্তি

১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা, নারী চিকিৎসকে হত্যা ও ধর্ষণের হুমকি, সাধারণ ডায়েরী

08 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ISAE-এর ৮ম অ্যানিমেল ওয়েলফেয়ার ওয়ার্কশপ অনুষ্ঠিত

পোষ্টের সময় : ০৯:৪১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬