০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নেওয়ার অভিযোগ

জামালপুরের বকশীগঞ্জে মিথ্যা অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নেওয়ার অভিযাগ উঠেছে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে।

ওই শিক্ষকের নাম মো. আব্দুল্লাহ। তিনি মেষেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, মেষেরচর সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল্লাহ মঙ্গলবার (১২ মে) শারীরিক অসুস্থতা দেখিয়ে প্রধান শিক্ষকের কাছ থেকে ছুটি নেন।

তিনি অসুস্থার কারণ দেখিয়ে ছুটি নিলেও ওই শিক্ষককে ছুটির সুযোগ কাজে লাগিয়ে ওই দিন জামালপুর জজ কোর্টের বারান্দায় সুস্থ ও হাস্যোজ্জ্বল অবস্থায় ঘুরাঘুরি করতে দেখা গেছে। মিথ্যা অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নিয়ে ঘুরাঘুরি করায় এনিয়ে ক্ষোভ দেখা দিয়েছে অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে।

স্থানীয় সূত্র জানায়, বকশীগঞ্জ পৌর এলাকার মালিরচর মন্ডল পাড়া গ্রামের বাসিন্দা এই শিক্ষক। পারিবারিক ও জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশিদের মধ্যে একাধিক মামলা মোকদ্দমা চলে আসছে তাঁর। এসব মামলায় তিনি হাজিরা দিতে বা আইনি কার্যক্রম সম্পন্ন করতে জামালপুর কোর্টে প্রায়ই যাতায়াত করেন। কিন্তু অনেক সময়ই তিনি অসুস্থতা দেখিয়ে বা ছুটি না নিয়েও স্কুল ফাঁকি দেন বলে অভিযোগ রয়েছে। তিনি প্রায়ই বিদ্যালয়ে থাকেন না। ওই শিক্ষকের বিরুদ্ধে সকালে হাজিরা দিয়ে বিদ্যালয় ত্যাগ করার গুরুতর অভিযোগ রয়েছে।

এসব কারণে বিদ্যালয়ে যথাযথ পাঠদান কার্যক্রম থেকে বিরত থাকতে হয় তাকে। ফলে কোমলমতি শিক্ষার্থীরা পাঠদান থেকে বঞ্চিত হচ্ছেন।

এব্যাপারে মেষেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিযুক্ত সহকারী শিক্ষক মো. আব্দুল্লাহকে একাধিকবার ফোন দেওয়া হলে তিনি রিসিভ করেন নি।

ওই বিদ্যাালয়ের প্রধান শিক্ষক আবু নেওয়াজ বলেন, তিনি অসুস্থতার কারণ দেখিয়ে ছুটির আবেদন করলে আমি তা মঞ্জুর করি। তবে তিনি কোথায় গেছেন তা আমি জানি না।

উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান রেজাউল করিম জানান, আমি বিষয়টি নিয়ে অবগত নই। তার বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে নেত্রকোনার দুর্গাপুর জেলা

খাল খনন উন্নয়ন কর্মকাণ্ড বিএনপির উন্নয়নের নিদর্শন : প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

12 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বকশীগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নেওয়ার অভিযোগ

পোষ্টের সময় : ০৯:২০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬