১১:১৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপদ খাদ্য উৎপাদনে ফুলপুরে ব্র্যাক সিড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের কর্মশালা

টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা এবং নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতন করতে ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাতিকুড়া এলাকায় ব্র্যাক সিড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ কর্মসূচির উদ্যোগে একদিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) সকালে অনুষ্ঠিত এ কর্মশালার প্রতিপাদ্য ছিল “উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন”।

কর্মশালায় সভাপতিত্ব করেন ব্র্যাক সিডের ডিলার আব্দুল মোনায়েম সিকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ রিজিওনাল সেলস ম্যানেজার (ভেজিটেবল অ্যান্ড বায়োপেস্টিসাইড) মো. জহুরুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ টেরিটোরি সেলস অফিসার কৃষিবিদ রাগিব রায়হান মিঠু এবং মনিটরিং অফিসার কৃষিবিদ রুবেল মিয়া।

কর্মশালায় অত্র অঞ্চলের ৫৫ জন মডেল কৃষক ও ১০ জন রিটেইলার অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি ও উত্তম কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে নিরাপদ, টেকসই ও মানসম্মত খাদ্য উৎপাদন নিশ্চিত করা সম্ভব। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য উৎপাদনের গুরুত্ব অপরিসীম।

বক্তারা আরও বলেন, কৃষকদের সচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে কার্যকর প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে কৃষিখাতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।

কর্মশালার শেষে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় নিরাপদ খাদ্য উৎপাদনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফুলপুরের টেরিটোরি সেলস অফিসার সুব্রত বারই।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

সরকারি ভবনে ৫ হাজার মেগাওয়াট সোলারের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন

যুদ্ধের উত্তেজনার মধ্যেই চীন সফরে ট্রাম্প

13 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নিরাপদ খাদ্য উৎপাদনে ফুলপুরে ব্র্যাক সিড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের কর্মশালা

পোষ্টের সময় : ০৮:৩৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬