০৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ধোবাউড়ায় স্টুডেন্টস কাউন্সিল সদস্যদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিলের সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

স্বাবলম্বী উন্নয়ন সমিতির বাস্তবায়নে সিডস প্রকল্পের আওতায় স্ট্রমী ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলার পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ওরিয়েন্টেশন কর্মসূচি আয়োজন করা হয়।

গত ৯ থেকে ১৩ মে পর্যন্ত পর্যায়ক্রমে অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশনে স্টুডেন্টস কাউন্সিলের সদস্যদের বিদ্যালয়ে শৃঙ্খলা রক্ষা, সহপাঠীদের সহযোগিতা, পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং দায়িত্বশীল আচরণ বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

এসময় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শিক্ষার্থীদের মাঝে নেতৃত্ব, দায়িত্ববোধ ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ধোবাউড়ায় এসএমসি সদস্যদের দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

চলন্ত অবস্থায় ছিঁড়ে গেল ট্রেনের হোস পাইপ, আতঙ্কে-ভোগান্তিতে যাত্রীরা

13 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ধোবাউড়ায় স্টুডেন্টস কাউন্সিল সদস্যদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

পোষ্টের সময় : ১১:২৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬