টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা এবং পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ব্র্যাক সিড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা বাজারে বায়োপেস্টিসাইড ব্যবহারে কৃষকদের সচেতন করতে একদিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪মে) আয়োজিত “টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার” শীর্ষক এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার মো. জহুরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন মনিটরিং কর্মকর্তা কৃষিবিদ মো. রুবেল মিয়া এবং স্থানীয় ডিলার মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ময়মনসিংহ-১ অঞ্চলের টিএসও মো. রাগিব রায়হান মিঠু।
কর্মশালায় বক্তারা বলেন, কৃষিতে অতিরিক্ত রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমিয়ে বায়োপেস্টিসাইডের ব্যবহার বাড়াতে হবে। এতে ফসলের গুণগত মান বজায় থাকার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।
তারা আরও বলেন, আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা সম্ভব। এজন্য মাঠপর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় ৫৫ জন মডেল কৃষক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার 




















