ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ম্যানেজিং কমিটি (এসএমসি) সদস্যদের দায়িত্ব, কর্তব্য ও জবাবদিহিতা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
স্বাবলম্বী উন্নয়ন সমিতির বাস্তবায়নে সিডস প্রকল্পের আওতায় স্ট্রমী ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলার নয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ওরিয়েন্টেশন কর্মসূচির আয়োজন করা হয়। গত ৭ মে থেকে ১৩ মে পর্যন্ত পর্যায়ক্রমে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিদ্যালয় পরিচালনায় এসএমসি সদস্যদের কার্যকর ভূমিকা, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, অভিভাবক সচেতনতা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ওরিয়েন্টেশনে বক্তারা বলেন, একটি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে এসএমসি সদস্যদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যালয় পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং শিক্ষক-অভিভাবক সমন্বয়ের মাধ্যমে শিক্ষার পরিবেশ আরও উন্নত করা সম্ভব।
এ সময় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, এসএমসি কমিটির সদস্যবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও শিক্ষাবান্ধব উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার 




















