০৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে বিএনপি

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের গাড়াউন্দ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি গাভী ও দুটি ছাগল পুড়ে মারা গেছে। এ ঘটনায় আরও তিনটি গবাদিপশু মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। বুধবার দিবাগত রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

জানা গেছে, গাড়াউন্দ গ্রামের আব্দুস সাত্তারের ছেলে কৃষক সোহেল মিয়া ও জুয়েল মিয়ার গোয়ালঘরে গভীর রাতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো গোয়ালঘর পুড়ে যায়। এতে দুটি গাভী ও দুটি ছাগল আগুনে পুড়ে মারা যায়। এছাড়া আরও তিনটি গবাদিপশু গুরুতর দগ্ধ হয়েছে।

ঘটনার খবর পেয়ে সুদূর চীন থেকে নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া ক্ষতিগ্রস্ত কৃষকদের বাড়িতে গিয়ে তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

এসময় ইউনিয়ন বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক লিটন মাস্টার, জেলা জাসাসের সদস্য সচিব গজনবী চয়ন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ হিলালী ইমনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে ইউনিয়ন প্রশাসক কৃষি অফিসার উজ্জ্বল সাহা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাতুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। আবেদন পেলে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

এ বিষয়ে নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী মুঠোফোনে জানান, তিনি বর্তমানে বিদেশ সফরে রয়েছেন। দেশে ফিরে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতা করবেন। পাশাপাশি উপজেলা প্রশাসনকে বিষয়টি অবগত করে সার্বিক সহযোগিতার নির্দেশনাও দিয়েছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের অধীন চাকরি, পদ ৬৯

ত্রিশালে ব্যবসায়ীদের হয়রানির, চাঁদাবাজ নামধারী সাংবাদিকের বিচারে মানববন্ধন

14 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কেন্দুয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে বিএনপি

পোষ্টের সময় : ০৮:৩৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬