ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য ও ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির আহবায়ক মো. জাকির হোসেন বাবলু এমপি বলেছেন, প্রতিযোগিতামূলক বিশে^র সাথে তাল মিলিয়ে আজকের প্রজন্মকে শিক্ষা-দীক্ষায় সমৃদ্ধ করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সেজন্য যুগোপযোগি শিক্ষার বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, তাদের মানবিক ও নৈতিক শিক্ষায়ও সমৃদ্ধ হতে হবে। বর্তমান সরকার শিক্ষার আধুনিকায়ন করে বিশ^ উপযোগি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে দেশের শিক্ষা ব্যবস্থা আমুল পরিবর্তন নিয়ে কাজ করছে। সেজন্য শিক্ষার সাথে খেলাধুলা, কারিকুলাম ও মানোন্নয়ন করতে হবে। সেজন্য বর্তমান সরকার কাজ করছে।
তিনি শুক্রবার (১৫ মে) সকালে মুক্তাগাছা পৌর সাধারণ পাঠাগার মিলনায়তনে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে ‘হৃদয়ে ৮৮ সংসদ’-এর উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও অর্থের চেক তুলে দেন।
উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষা আয়োজনের মাধ্যমে নির্বাচিতদের মাঝে এই শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
হৃদয়ে ৮৮ সংসদের সভাপতি মো. আরিফ রব্বানী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য মো. জাকির হোসেন বাবলু।
বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে ছিলেন সাবেক এমপি আবু রেজা ফজলুল হক বাবলু, সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম শহিদ, উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান খান রতন, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জাকারিয়া হারুন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুজ্জামান লেবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ এখলাছুর রহমান জুয়েল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক একেএম জাহাঙ্গীর হাসান, যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান খান মঞ্জু, যুগ্ম আহবায়ক মতিউর রহমান খোকন, মুমিনুন্নেসা সরকারী কলেজের অধ্যাপক সৈয়দ মাহবুবুর রহমান, শহীদ স্মৃতি সরকারী কলেজ শিক্ষক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কবি কাজী নাসির মামুন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি হাবিবুর রহমান হিরা, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, হৃদয়ে ৮৮ সংসদের সদস্য ও বিএনপি নেতা শওকত রানা রিপন, হারুনর রশীদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ, সনদ ও সম্মাননা তুলে দেন প্রধান অতিথি। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।























