১২:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ থেকে শাকসবজি-পেঁয়াজ নিয়ে কানাডার বিমানবন্দরে আটক ৩

বাংলাদেশ থেকে মাংস, শাকসবজি ও পেঁয়াজ নিয়ে কানাডায় গিয়ে বিপাকে পড়েছেন তিন যাত্রী। টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে এসব খাদ্যপণ্য ঘোষণা না করায় তাদের আটক করে কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি (সিবিএসএ)। পরে তাদের মোট ১ হাজার ৩০০ কানাডিয়ান ডলার জরিমানা করা হয়, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় লাখ টাকার সমান।

কানাডীয় সংবাদমাধ্যম টরন্টো সান জানিয়েছে, বাংলাদেশ থেকে আসা একটি ফ্লাইটে থাকা তিন যাত্রীর ব্যাগ তল্লাশি করে প্রায় ৪৫ কেজি মাংস, দুগ্ধজাত পণ্য, শাকসবজি ও পেঁয়াজ উদ্ধার করা হয়। ধারলা, ওলগা ও থিও নামে তিনটি বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত গোয়েন্দা কুকুর এসব পণ্য শনাক্ত করে।

সিবিএসএ সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, কানাডায় প্রবেশের সময় সঙ্গে থাকা সব ধরনের খাদ্যপণ্যের তথ্য ঘোষণা করা বাধ্যতামূলক। এর মধ্যে কাঁচা বা রান্না করা মাংস, দুধ, মাছ, ডিম, চর্বি, মাখন ও অন্যান্য প্রাণিজ পণ্যও রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে খরস্রোতা পাহাড়ী নদী ভাঙ্গন রক্ষার দাবিতে মতবিনিময় সভা

সংবাদটা যেনো বস্তুনিষ্ট, সত্য ও নিরপেক্ষ হয়: ত্রাণ প্রতিমন্ত্রী 

28 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বাংলাদেশ থেকে শাকসবজি-পেঁয়াজ নিয়ে কানাডার বিমানবন্দরে আটক ৩

পোষ্টের সময় : ০২:২১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬