০৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধসহ দুইজনের মৃত্যু

ময়মনসিংহের ফুলপুরে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে এক বৃদ্ধসহ দুইজন মারা গেছেন।

শুক্রবার (১৫ মে) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার রূপসী ইউনিয়নের ভাট্টা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই এলাকার মৃত শুক্কুর আলীর ছেলে তাজউদ্দিন (৪০) ও মৃত মিয়া হোসেনের ছেলে আরশব আলী (৬০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর সোয়া ২টার দিকে তাজউদ্দিন বাড়ির পাশে খড় শুকানোর কাজ করছিলেন। ঝড়ো বাতাসে পড়ে যাওয়া বিদ্যুতের তার খড়ের নিচে ছিল, যা তার জানা ছিল না। খড় শুকানোর কাজ করার একপর্যায়ে তিনি পড়ে থাকা ওই তারে স্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

তার পাশ দিয়ে কাজের উদ্দেশ্যে মাঠে যাওয়া আরশব আলী তাকে পড়ে থাকতে দেখে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

মৃত ঘোষণা করার পর হাসপাতাল থেকে স্বজনরা মরদেহ নিজেদের বাড়িতে নিয়ে যান। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ থানায় নিয়ে যায়।

ফুলপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল বাশার বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হচ্ছে। নিহতদের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ : তথ্য প্রতিমন্ত্রী

বর্তমান সরকার মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়তে কাজ করছে: জাকির হোসেন বাবলু এমপি

15 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধসহ দুইজনের মৃত্যু

পোষ্টের সময় : ০৬:৫৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬