১০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৮ সালে প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে নতুন কারিকুলাম: শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ডিজাইন, প্রশিক্ষণ ও পাইলটিং শেষে ২০২৮ সালে প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে নতুন কারিকুলাম। আগামী এক বছরের মধ্যে ডিজাইন সম্পন্ন করা হবে। নতুন কারিকুলামে ২০২৭ এবং ২০২৮ সালে শিক্ষকদের প্রশিক্ষণ সম্পন্ন করা হবে।

রবিবার (১৭ মে) দুপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) ময়মনসিংহ আয়োজিত প্রাথমিক স্তরের ভাষার দক্ষতা উন্নয়ন পাইলটিং কার্যক্রমের বেইজলাইন রিপোর্ট শেয়ারিং বিষয়ক সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, এখন প্রাথমিক শিক্ষার মাপকাঠি হবে শিক্ষার্থীদের আমরা কতটুকু শিখিয়ে বের করতে পারছি। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে শিক্ষা ব্যবস্থার ওপর মূল্যায়িত করা হবে সকল কর্মকর্তাদের। এতে উন্নত ওয়াশরুম এবং শ্রেণি কক্ষের প্রয়োজনীয়তা রয়েছে।

তিনি বলেন, ভাষা গণিত সিটি এডুকেশন এবং একই সাথে স্পোর্টস, কালচার এই ভিত্তিতে আমরা নতুন কারিকুলাম শিখাচ্ছি। এই নতুন কারিকুলাম ক্লামরুমে আবদ্ধ থাকবে না। সুতরাং আগামী দিনগুলোতে আমরা এত স্কুল ও ক্লাসরুম তৈরী করি, ওয়াশরুম তৈরী করি। আগামীদিন থেকে প্রত্যেকটা স্ট্রাকচার হবে, শিক্ষার্থীদের আমরা কতটুকু শেখাতে পারলাম, তার উপর ভিত্তি করে।

প্রতিমন্ত্রী বলেন, টেক্সটবুক কাদের জন্য বানাচ্ছেন, কোন কনটেক্সসে বানাচ্ছেন? তারপর চিন্তা করবেন লার্নিং আউটকামটা কি, আউকামের ভিত্তিতে প্রত্যেকটা জিনিষ হবে, লার্নিং আউটকামের ভিত্তিতে। শিক্ষার্থীদের আমরা কতটুকু শিখিয়ে বের করতে পারি, এটাই হবে মাপকাঠি।

এসময় নেপের মহাপরিচালক ফরিদ আহমদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ ছাত্রদল নেতার

ভারতে চলন্ত ট্রেনে আগুন

17 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

২০২৮ সালে প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে নতুন কারিকুলাম: শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

পোষ্টের সময় : ০৫:১৫:১০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬