১২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হালুয়াঘাটে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

হালুয়াঘাটে চলতি মৌসুমে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২০ মে) সকালে উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ -১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর রুবেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহাবুবুল আলম,উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো:কামরুজ্জামান, শাকিল অটো রাইস মিলের ব্যবস্থাপক আজিজুল আহসান, হালুয়াঘাট ব্যবসা উন্নয়ন সমিতির সভাপতি নাদিম আহমেদ,সাজ্জাদ হোসেন হীরা,খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সালমা আক্তার,নাগলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কারার দিদারুল মনির তোফায়েল প্রমুখ।

জানা যায়, চলতি বোরো মৌসুমে উপজেলার কৃষকের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ২ হাজার দুইশত ৭১ মে. টন ধান ও ৪৯ টাকা কেজি দরে ৪ হাজার ৩৬ মে. টন চাল সংগ্রহ করা হবে। সংগ্রহ কার্যক্রম চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হালুয়াঘাটে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

পোষ্টের সময় : ০৭:৩৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬