০১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাওনা ৩ হাজার চাওয়ায় কলা ব্যবসায়ীকে গলাটিপে হত্যা

ময়মনসিংহের মুক্তাগাছার পাওনা ৩ হাজার টাকার জন্য শফিকুল ইসলাম (৩৫) এক যুবককে গলাটিপে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বকুল মুন্সি নামে একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৩ মে) বিকালে মুক্তাগাছা-মধুপুরের সিমান্তবর্তী মুক্তাগাছার রসুলপুর বাজারে এই ঘটনা ঘটেছে।

নিহত শফিকুল ইসলাম শফু চানপুর গ্রামের মৃত হাসুন আলীর ছেলে। তিনি পেশায় একজন কলা ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত শফিকুল ইসলাম শফু রসুলপুর বাজারের মুদিদোকানি আল আমীনের কাছে ধারের ৩ হাজার টাকা পান। বিকালে শফিকুল সেই টাকা চাইতে গেলে আল আমীনের সাথে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে দুইজনের হাতাহাতির ঘটনা ঘটে। এসময় আল আমীন শফিকুল ইসলাম শফুকে দোকানের শাটারের সাথে ধাক্কা দিয়ে দুই হাতে শক্ত করে গলা চেপে ধরে। এতে শফিকুর অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

‘এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে’

মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

22 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

পাওনা ৩ হাজার চাওয়ায় কলা ব্যবসায়ীকে গলাটিপে হত্যা

পোষ্টের সময় : ০৯:৩৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬