০২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কর-শুল্কের বেড়াজাল ভাঙতে ময়মনসিংহে সোলার খাতের মানববন্ধন

সোলার প্যানেল ও নবায়নযোগ্য জ্বালানি সংশ্লিষ্ট যন্ত্রাংশের ওপর আরোপিত কর ও শুল্ক প্রত্যাহারের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) নগরের টাউন হল জুলাই চত্বরে অন্যচিত্র ফাউন্ডেশন, CLEAN ও BWGED-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন পরিবেশকর্মী, শিক্ষার্থী, নবায়নযোগ্য জ্বালানি উদ্যোক্তা, নাগরিক সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষ।

কর্মসূচিতে বক্তারা বলেন, দেশে জ্বালানি সংকট দিন দিন তীব্রতর হচ্ছে। আমদানিনির্ভর গ্যাস, কয়লা ও তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের কারণে ব্যয় ও সরকারি ভর্তুকির চাপ বাড়ছে। এরই মধ্যে বিদ্যুৎ বিল বৃদ্ধির সম্ভাবনা সাধারণ মানুষের ওপর নতুন অর্থনৈতিক চাপ তৈরি করছে। এমন পরিস্থিতিতে রুফটপ সোলারসহ নবায়নযোগ্য জ্বালানি হতে পারে দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান।

বক্তারা আরও বলেন, উচ্চ কর ও আমদানি শুল্কের কারণে সোলার প্যানেল, ইনভার্টার, ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জন্য সোলার প্রযুক্তি ব্যবহারের সুযোগ সীমিত হয়ে পড়েছে। এতে পরিচ্ছন্ন জ্বালানির প্রসারও বাধাগ্রস্ত হচ্ছে।

সমাবেশে অন্যচিত্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হলে সোলার প্রযুক্তিকে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে। কিন্তু বর্তমান কর কাঠামো এ খাতের বিকাশে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্টের সভাপতি সেলিমা বেগম বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের জন্য জীবাশ্ম জ্বালানিনির্ভর উন্নয়ন দীর্ঘমেয়াদে টেকসই নয়। তাই নবায়নযোগ্য জ্বালানি খাতে সরকারের বিনিয়োগ ও নীতিগত সহায়তা বৃদ্ধি জরুরি।

সংগঠনটির সাধারণ সম্পাদক মোস্তফা মো. খায়রুল আলম তুহিন বলেন, সোলার যন্ত্রাংশে উচ্চ কর আরোপের ফলে ক্ষুদ্র উদ্যোক্তা ও মধ্যবিত্ত পরিবার সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছে। এতে পরিচ্ছন্ন ও সাশ্রয়ী জ্বালানির প্রসার ব্যাহত হচ্ছে।

উন্নয়নকর্মী ইমন সরকার বলেন, আগামী জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে কর অবকাশ, সহজ ঋণ ও বিশেষ প্রণোদনা নিশ্চিত করা প্রয়োজন।

বক্তারা অবিলম্বে সোলার প্যানেল ও নবায়নযোগ্য জ্বালানি সংশ্লিষ্ট সব যন্ত্রাংশের ওপর থেকে কর ও শুল্ক প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে আগামী জাতীয় বাজেটে এ খাতে বিশেষ প্রণোদনা, সহজ ঋণ সুবিধা ও নীতিগত সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

শিশু ধর্ষণ-হত্যার প্রতিবাদে ময়মনসিংহে সমাবেশ

কর-শুল্কের বেড়াজাল ভাঙতে ময়মনসিংহে সোলার খাতের মানববন্ধন

24 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কর-শুল্কের বেড়াজাল ভাঙতে ময়মনসিংহে সোলার খাতের মানববন্ধন

পোষ্টের সময় : ০৮:৪১:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬