১২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন

জামালপুরের বকশীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ)-এর নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। বগারচর ইউনিয়ন শাখা নামে ওই কমিটির অনুমোদন দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তৃণমূল পর্যায়ে সংস্থার কার্যক্রম সর্বস্তরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বকশীগঞ্জের সারমারা পূর্ব বাজারে (সরকারি হাসপাতালের বিপরীত পাশে) এই অফিস স্থাপনের অনুমতি দেওয়া হয়।

সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিচালক এম. এন. আব্দুল হক স্বাক্ষরিত এক পত্রে গত ২২ মে এই অফিস অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে গত ৭ এপ্রিল এস.এম মনোয়ারুল ইসলামকে বগারচর ইউনিয়ন শাখার সভাপতি নির্বাচিত করা হয়। পরবর্তীতে গত ২২ মে ৯ জন উপদেষ্টা মণ্ডলী এবং ২৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। যা আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিচালক এম. এম. আব্দুল হক নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) সব সময় সাধারণ মানুষের আইনি অধিকার রক্ষায় কাজ করে। আমরা আশা করি বগারচর ইউনিয়নের নবগঠিত এই কমিটি অত্যন্ত স্বচ্ছতা ও সুনামের সাথে তাদের সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়ন করবে। নতুন অফিসটি চালুর মাধ্যমে স্থানীয় নিপীড়িত ও অসহায় মানুষের দোরগোড়ায় আমাদের সেবা খুব সহজেই পৌঁছে যাবে।

উক্ত কমিটির প্রধান উপদেষ্টা হাসিবুল হক (সঞ্জু) তাঁর প্রতিক্রিয়ায় বলেন, আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা। বগারচর ইউনিয়নের সাধারণ মানুষ যাতে কোনো ধরনের আইনি হয়রানির শিকার না হন এবং প্রত্যেকে যেন তাদের মৌলিক অধিকার বজায় রাখতে পারেন, সেই লক্ষ্যেই আমাদের এই উপদেষ্টা পরিষদ কাজ করে যাবে। আমরা কার্যনির্বাহী কমিটিকে সাথে নিয়ে একটি আদর্শ ও জনকল্যাণমুখী সংগঠন গড়ে তুলব।

বগারচর ইউনিয়ন শাখার নবনির্বাচিত সভাপতি এস.এম মনোয়ারুল ইসলাম বলেন, গত ৭ এপ্রিলে নির্বাচনের মাধ্যমে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি আমৃত্যু সততার সাথে পালন করার চেষ্টা করব। ৯ জন উপদেষ্টা ও ২৪ জন দক্ষ সদস্য নিয়ে আমাদের যে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে, তারা প্রত্যেকেই সমাজের জন্য নিবেদিতপ্রাণ। বগারচর ইউনিয়নের সর্বস্তরের মানুষের অধিকার রক্ষা ও সমাজসেবামূলক এই পথচলায় আমরা বকশীগঞ্জ উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক সমাজ এবং সুশীল সমাজের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জ্বালানি নামানোর সময় আগুনে দগ্ধ ৩, দুইজনকে বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর

ময়মনসিংহে পশুর হাটে র‍্যাবের অভিযান, নির্বিঘ্নে বেচাকেনার আশ্বাস

24 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন

পোষ্টের সময় : ০৫:২০:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬