১১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও র‍্যালি

“প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি” প্রতিপাদ্যে নেত্রকোণার কেন্দুয়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৬ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার (২ জুন) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাস, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও তৎপরবর্তী একটি র‍্যালি অনুষ্ঠিত হয় ।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম উল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দুয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাখাওত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা, উপজেলা সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামান চৌধুরী, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম, উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার নূরুল হক ভূঞা, কেন্দুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. ছাদেকুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হারুনুর রশিদ ফারুকী প্রমুখ ।

বক্তারা তামাক ও নিকোটিনজাত পণ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা তরুণ প্রজন্মকে তামাকের আসক্তি থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা – কর্মচারীবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও অন্যান্য সুধীজন ।

আলোচনা সভা শেষে “বিশ্ব তামাকমুক্ত দিবস সফল হোক, সফল হোক” স্লোগানে উপস্থিত সকলের অংশগ্রহণে একটি র‍্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহে জামায়াত নেতার ছেলের ছুরিতাঘাতে বিএনপির কর্মী নিহত

সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান আওয়ামী নেতা তোফায়েল আহমেদ আর নেই

01 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কেন্দুয়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও র‍্যালি

পোষ্টের সময় : ০৫:৫৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬