১১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তাগাছায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ে অ্যাডভোকেসি সভা

_uwretouch

ময়মনসিংহের মুক্তাগাছায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, সামাজিক নিরাপত্তা, ক্ষমতায়ন এবং সমাজের মূলধারায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) পৌর শহরের ড্রিম টিম রেস্টুরেন্টের হলরুমে প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের(পিসিসি) উদ্যোগে এবং ‘ইক্যুয়াল রাইটস অ্যান্ড ইকোনমিক ডিগনিটি ফর মার্জিনালাইজড কমিউনিটিজ ইন ময়মনসিংহ (ইআরইডিএমসিএম)’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়। প্রকল্পটি সিএসআই লুক্সেমবার্গ ও লুক্সেমবার্গ মিনিস্ট্রি অব এইড অ্যান্ড ডেভেলপমেন্টের অর্থায়নে পরিচালিত হচ্ছে।
সভায় সভাপতিত্ব করেন ইআরইডিএমসিএম প্রকল্পের সমন্বয়কারী মো. ইকবাল হোসেন এবং সঞ্চালনা করেন সারওয়ার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা জামান। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মুক্তাগাছা এপি ম্যানেজার রোল্যান্ড গোমেজ, টিআইবির এরিয়া ম্যানেজার মো. দেলোয়ার, মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন, বরং যথাযথ সুযোগ-সুবিধা ও সহায়ক পরিবেশ পেলে তারাও দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগ বাস্তবায়নে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার পাশাপাশি তাদের অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে পারলে সমাজ ও রাষ্ট্র উভয়ই উপকৃত হবে। তারা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণের আহ্বান জানান বক্তারা।
সভায় প্রতিবন্ধিদের অধিকার ও আইন নিয়ে প্রজেক্টরে বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়।

আলোচনা সভায় অংশগ্রহণকারীরা প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে মতামত তুলে ধরা হয়। একই সঙ্গে তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সম্পৃক্ততা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, যুব সংগঠনের সদস্য, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ঈশ্বরগঞ্জে সংঘর্ষে তরুণ নিহত, মামলায় চেয়ারম্যানসহ আসামি ৩১ জন

বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা ভাঙচুরের অভিযোগ, আহত ৫

04 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মুক্তাগাছায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ে অ্যাডভোকেসি সভা

পোষ্টের সময় : ০৩:২৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬