১২:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুদের খেলার বিরোধ থেকে সংঘর্ষ, কেন্দুয়ায় নিহত ১

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে জামাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

এ ঘটনাটি শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার গন্ডা পূর্বপাড়া গ্রামে ঘটে। নিহত জামাল মিয়া ওই গ্রামের মঈন উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক আড়াইটার দিকে জামাল মিয়ার সন্তান ও প্রতিবেশী সুজন মিয়ার সন্তানদের মধ্যে খেলাধুলাকে কেন্দ্র করে ঝগড়া হয়। পরে বিষয়টি বড়দের মধ্যে ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে জামাল মিয়া গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে স্থানীয়রা অভিযুক্ত সুজন মিয়ার স্ত্রী অজু আক্তারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, শিশুদের ঝগড়া থেকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ঈশ্বরগঞ্জে মাদকের বিরুদ্ধে কথা বলায় ৩ জনকে কুপিয়ে জখম

ইসরায়েলের বিমান হামলায় দুই বাংলাদেশি আহত

05 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

শিশুদের খেলার বিরোধ থেকে সংঘর্ষ, কেন্দুয়ায় নিহত ১

পোষ্টের সময় : ০৭:০৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬