ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকের বিরুদ্ধে কথা বলায় ৩ জনকে কুপিয়ে জখম করেছে মাদক কারবারিরা। ঘটনাটি ঘটেছে উপজেলার সরিষা ইউনিয়নের এনায়েতনগর গ্রামে।
আহতরা হলেন-মো. খোকন মিয়া(৩৫),আক্তার হোসেন(২৪),খায়রুল ইসলাম(২৫)। এদের মধ্যে খোকন মিয়ার নাড়িভুঁড়ি বেরিয়ে যাওয়া তার অবস্থা আশঙ্কাজনক। তিনি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গত ৩০ মে শনিবার বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে। এ নিয়ে স্থানীয় নয়ন মিয়া(২৯) বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
এলাকাবাসী জানান,মাদকের ছোবলে এনায়েতনগর গ্রাম বিষাক্ত হয়ে গেছে। মাদক কারবারিদের বিরুদ্ধে কিছু বললেও তারা হামলা করে। এখন প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধির প্রতি দাবি জানাচ্ছি অচিরেই যেন মাদকসেবী ও কারবারিদের আইনের আওতায় নিয়ে আসেন।
এ বিষয়ে এনায়েতনগর গ্রামের মো. সুমন মিয়া,ইব্রাহীম মিয়া ও আক্তার হোসেন সহ স্থানীয় অন্ত্যত আরও ২০ জন বাসিন্দা বলেন,’শেখ রুবেল গংরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এরা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আমরা মাদকেট বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলায় মাদক কারাবারিরা দেশীয় অস্ত্রে সংঘবদ্ধ হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়।
আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে জানতে অভিযুক্ত রুবেলের বাড়িতে গেলে তাকে খোঁজে পাওয়া যায়নি। এসময় বাড়ির লোকজন জানান,আমাদের বাড়ির কেউ মাদক ব্যবসার সাথে জড়িত নেই। এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট কথা।
এ প্রসঙ্গে ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম বলেন,এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 



















