১২:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকৃতির বর্তমান বিরূপ প্রতিক্রিয়ার জন্য মানুষই দায়ী: ইউএনও জুবায়ের

“প্রকৃতির বর্তমান বিরূপ প্রতিক্রিয়ার জন্য মানুষই দায়ী। আমরা পরিবেশের প্রতি সচেতন নই। জনগণ সচেতন না হলে ভবিষ্যতে ঋতুগুলোর স্বাভাবিক সৌন্দর্য আর ফিরে পাওয়া যাবে না।”

টাঙ্গাইলের মধুপুরে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। বেশি বেশি গাছ লাগানোর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব।” এ সময় তিনি টিআইবিসহ সকল সামাজিক সংগঠনকে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে কাজ করার আহ্বান জানান।

৭ জুন রবিবার সকালে “পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন” প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করেন টিআইবি ও সচেতন নাগরিক কমিটি।

এতে সভাপতিত্ব করেন সনাক মধুপুরের সভাপতি বজলুর রশিদ খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন সুলতানা সুমি, সনাক সদস্য মো. আব্দুল মালেক, ডা. নুরুল হুদা, সানোয়ার হোসেন, মোঃ শামসুল আলম, মোঃ লিটন সরকার’সহ সনাকের সদস্যবৃন্দ।

এছাড়াও মানববন্ধনে অংশ নেন মধুপুর সনাক, ইয়েস ও এসিজির সদস্য, কারিতাসের কর্মকর্তক ও মধুপুর শহীদ স্মৃতি কলেজের শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিরা।

মানববন্ধন ও আলোচনা সভা পরিচালনা করেন টিআইবি’র সনাক মধুপুরের এরিয়া কো-অর্ডিনেটর জিনিয়া গ্লোরিয়া ম্রং। অনুষ্ঠানে ধারণাপত্র উপস্থাপন করেন ইয়েস দলনেতা মাজহারুল ইসলাম। এ সময় পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় টিআইবি’র পক্ষ থেকে ১২ দফা দাবি তুলে ধরা হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আধুনিক কৃষি প্রযুক্তির প্রসারে ফুলপুরে ব্র্যাক সিডের প্রশিক্ষণ কর্মশালা

প্রকৃতির বর্তমান বিরূপ প্রতিক্রিয়ার জন্য মানুষই দায়ী: ইউএনও জুবায়ের

07 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

প্রকৃতির বর্তমান বিরূপ প্রতিক্রিয়ার জন্য মানুষই দায়ী: ইউএনও জুবায়ের

পোষ্টের সময় : ০২:৪৫:২৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬