১১:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরের দেওয়ানগঞ্জে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার

জামালপুরের দেওয়ানগঞ্জে অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৮ জুন) ভোর রাতে উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরেরচর গ্রামে অভিযান চালায় সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি আভিযানিক দল।

পুলিশ জানায়, সীমান্তঘেঁষা পাথরেরচর এলাকার একটি ভুট্টার ক্ষেতে বিপুল পরিমাণ ভারতীয় মাদক মজুত করা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ।

অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে ভারত থেকে আনা মাদকের চালানটি ফেলে রেখে চোরাকারবারিরা কৌশলে সটকে পড়ে। পরে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদকের বর্তমান আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৪০ হাজার টাকা।

দেওয়ানগঞ্জের সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল খায়ের জানান, এঘটনায় দেওয়ানগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাড়ি ফেরার পথে শ্রমিককে পিষে দিলো ইজিবাইক, চালক আটক

কেন্দুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল ও নগদ সহায়তা বিতরণ

08 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

জামালপুরের দেওয়ানগঞ্জে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার

পোষ্টের সময় : ০৫:০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬