০১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তাগাছায় সমন্বিত শিক্ষা নিয়ে সভা: প্রতিবন্ধী শিশুদের অন্তর্ভুক্তির ওপর জোর

 মুক্তাগাছায় প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে সমন্বিত শিক্ষা বিষয়ক সভা। ছবি- ব্রহ্মপুত্র এক্সপ্রেস।

ময়মনসিংহের মুক্তাগাছায় প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং সমাজের মূলধারায় তাদের সম্পৃক্ততা বাড়াতে সমন্বিত শিক্ষা বিষয়ক এক নীতি নির্ধারণী ও সংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সরকারে বিভিন্ন বিভাগ, শিক্ষা বিভাগ, বেসরকারি সংস্থা এবং স্কুল ম্যানেজমেন্ট কমিটির (এসএমসি) সমন্বিত উদ্যোগের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৃহস্পতিবার মুক্তাগাছা উপজেলা পরিষদ হলরুমে প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের ইআরইডিএমসিএম প্রকল্পের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র। এতে বিশেষ অতিথি অন্যান্যের মধ্যে উপজেলা শিক্ষা কর্মকর্তা কবিতা নন্দী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) জাকিয়া আক্তার, মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. ইদ্রিছ আলী, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার অরবিন্দ গোমেজ, ওয়ার্ল্ড ভিশনের মুক্তাগাছা এপি ম্যানেজার রোল্যান্ড গোমেজ, পিসিসি কর্মকর্তা সারোয়ার এবং ইআরইডিএমসিএম প্রকল্পের সমন্বয়কারী ও পিসিসি কর্মকর্তা মো. ইকবাল হোসেন প্রমুখ। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশুদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, এটি তাদের মৌলিক অধিকারও। এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় সহায়ক পরিবেশ সৃষ্টি, সচেতনতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা দূর করতে সরকারি বেসরকারি সব পক্ষকে একযোগে কাজ করতে হবে।

উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা প্রতিবন্ধী শিশুদের সামাজিক ক্ষমতায়ন, শিক্ষায় অংশগ্রহণ বৃদ্ধি এবং সমাজের মূলধারায় কার্যকরভাবে যুক্ত করার বিভিন্ন কৌশল ও করণীয় তুলে ধরেন। সমাপনী বক্তব্যে ইআরইডিএমসিএম প্রকল্পের সমন্বয়কারী মো. ইকবাল হোসেন বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সামগ্রিক উন্নয়ন, মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে আমাদের প্রকল্প কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক ও জনকল্যাণমুখী কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে পরিচালনা করা হবে। সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসএমসি প্রতিনিধি, স্থানীয় ইস্যু লিডার এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মাদক ব্যবসার অভিযোগে বাড়িঘর ভাঙচুর, লুটপাটের অভিযোগ

ইতিহাসের বৃহত্তম বাজেটে যা যা আছে

12 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মুক্তাগাছায় সমন্বিত শিক্ষা নিয়ে সভা: প্রতিবন্ধী শিশুদের অন্তর্ভুক্তির ওপর জোর

পোষ্টের সময় : ০৫:০৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬