০১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন 

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোণার কেন্দুয়ায় বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন, ১৫৯ নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।

শনিবার (১৩ জুন) বেলা আড়াইটার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তিনি ।

এ সময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আ.ব. মোকতাদের বিল্লাহ,উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান মোসলেম,সাংগঠনিক সম্পাদক মো জসিম উদ্দিন আহমেদ খোকন, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো আব্দুল হাই সেলিম,বিএনপির নেতা মজনু রহমান কন্দকার,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খানসহ সরকারি কর্মকর্তা – কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষক ও শিক্ষার্থীরা ।

জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও পরিবেশ সুরক্ষায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে দেশব্যাপী ৫ বছর মেয়াদী এই কর্মসূচির মাধ্যমে বৃক্ষ রোপণ করা হবে ।

সরকারি নির্দেশনায় দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মাধ্যমে ‘একটি শিশু, একটি গাছ’ প্রকল্পের অধীনেও কয়েক লাখ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে এবং পরিবেশ ও মাটির ধরন অনুযায়ী দেশীয় প্রজাতির গাছ লাগানোর ওপর সর্বাধিক গুরুত্বারোপ করা হয় ।

উল্লেখ্য প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (১৩ জুন) ২০২৬, কক্সবাজারের ডুলাহাজারায় আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রধানমন্ত্রীর কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষায় মধুপুরের কুচিয়া খালে বৃক্ষরোপণ 

বাজেটে মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধীদল নাখোশ: প্রধানমন্ত্রী

13 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন 

পোষ্টের সময় : ০৮:৩৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬